বুধবার , ৩০ এপ্রিল ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

শরীয়তপুরে মামলা প্রত্যাহারের দাবিতে প্রবাসী আজিজুল বেপারীর সাংবাদ সম্মেলন

প্রতিবেদক
বার্তা প্রবাহ
এপ্রিল ৩০, ২০২৫ ৪:২৯ অপরাহ্ণ

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরে মামলা প্রত্যাহারের দাবিতে প্রবাসী আজিজুল বেপারী নামক এক ব্যক্তি সংবাদ সম্মেলন করেছে।

বুধবার (৩০ এপ্রিল ২০২৫) সকালে কোর্ট এলাকায় উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে শরীয়তপুর পৌরসভার পালং স্কুল এলাকায় নাজমুল হাসান (২৭) নামে এক আহত ব্যক্তিকে বাঁচাতে গিয়ে সৌদি আরব প্রবাসী আজিজুল বেপারীকে মামলার আসামী করা হয়েছে বলে দাবি করা হয়।

এসময় ভুক্তভোগী আজিজুল বেপারী জানান, গত ২৬ এপ্রিল দুপুরে শরীয়তপুর পৌরসভার পালং স্কুল এলাকায় স্থানীয় কাশেম ভেন্ডারের ছেলে নাজমুল হাসান আহত হয়ে একই এলাকার আনিস উদ্দিন বেপারীর ছেলে আজিজুল বেপারীর বাড়ির সামনে পড়ে থাকে। খবর পেয়ে আজিজুল বেপারী আহত নাজমুলকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসে। এসময় কাশেম ভেন্ডারের লোকজন আজিজুলের ওপর হামলার চেষ্টা করে। পরে গত ২৮ এপ্রিল নাজমুলের বাবা কাশেম বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪-৫ জনের নামে পালং মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে আজিজুল বেপারী বলেন, আমি দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে থাকি। কিছুদিন আগে আমি ছুটিতে দেশে এসেছি। গত ২৬ এপ্রিল দুপুরে কাশেম ভেন্ডারের ছেলে নাজমুল আহত হয়ে আমার বাড়ির সামনে পড়ে থাকে। খবর পেয়ে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যাই। এসময় কাশেম ভেন্ডারের লোকজন আমার ওপর হামলার চেষ্টা করে। এখন আবার আমার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমি এর বিচার চাই।

এ ব্যাপারে মামলার বাদী আবুল কাশেম ভেন্ডারের বক্তব্যের জন্য বারবার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে পালং মডেল থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

বাঘারপাড়ায় মাদক কারবারের অভিযোগে যুবক আটক

টংগিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজ আল আসাদের ব্যর্থ সাংবাদিক সম্মেলন!

শেকৃবি কম্পিউটার ক্লাব-এর উদ্যোগে ‘আর প্রোগ্রাম ফর অ্যাগ্রিকালচারাল সায়েন্স’ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আইআইএফসি ও মার্কটেল বাংলাদেশ’র মধ্যে কৌশলগত সহযোগিতা ও সমঝোতা স্মারক স্বাক্ষর

বিএনপির মধ্যে চরম হতাশা বিরাজ করছে : পররাষ্ট্রমন্ত্রী

গোসাইরহাটে প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্তা গৃহবধু সহ ৩ জন আহত

ঝিনাইদহে দিনব্যাপী কৃষি উদ্যোক্তা মেলা ও সম্মেলন

কুড়িগ্রামে কলেজ অধ্যক্ষ ও গভর্নিং বডির সভাপতির বিরুদ্ধে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ

জামালপুরে স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাংচুর

পাঁচ বছর পর ইউরোপ সফরে চীনা প্রেসিডেন্ট