রবিবার , ১৮ মে ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ১৮, ২০২৫ ১০:০৩ পূর্বাহ্ণ

নিহারেন্দু চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের দলীয় সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

শনিবার (১৭ মে) দলটির পক্ষ থেকে এ ঘোষণা আসে। নাসিরনগরর উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেলের মুখপাত্র মো. জাহিদুল ইসলাম খোকন এ তথ্য নিশ্চিত করেছেন। ঘোষিত সম্ভাব্য প্রার্থীরা হলেন ব্রাহ্মণবাড়িয়া -১ (নাসিরনগর): অধ্যাপক আমিনুল ইসলাম,ব্রাহ্মণবাড়িয়া -২ (আশুগঞ্জ-সরাইল)- মোবারক হোসাইন আকন্দ (জেলা আমীর),ব্রাহ্মণবাড়িয়া -৩ (সদর-বিজয়নগর) – জোনায়েদ হাসান,ব্রাহ্মণবাড়িয়া -৪ (আখাউড়া-কসবা)- আতাউর রহমান সরকার,ব্রাহ্মণবাড়িয়া -৫ (নবীনগর)- এডভোকেট আব্দুল বাতেন (সুপ্রীম কোর্ট) ও ব্রাহ্মণবাড়িয়া -৬ (বাঞ্ছারামপুর)- অধ্যাপক নকিবুল হুদা।

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও নাসিরনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশেই দলীয় প্রার্থী ঘোষণা করবে কেন্দ্র। এর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। দলীয়ভাবে সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় থেকে পর্যালোচনার পর সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, সাংগঠনিক সিদ্ধান্তের বাইরে আমাদের কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়া নেই। দুর্নীতি, শোষণ-পীড়ন, ও মাদক-সন্ত্রাসমুক্ত মানবিক সমাজ গড়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের লক্ষ্য।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

তহবিলের অর্থে বছরে ২৬ লক্ষ টাকা বাড়ি ভাড়া নেন শিক্ষকরা, শিক্ষার্থীদের অভিযোগ

শেরপুরে বন্য হাতি তাড়াতে টর্চ লাইট বিতরণ

আজ ‘কমপ্লিট শাটডাউন’ সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে

ঝিনাইদহে উপজেলা পরিষদ নির্বাচনে ভৌতিক ভোট যোগ, পূণরায় গননার আবেদন

বাংলাদেশ জামায়াত ইসলামি ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক কর্মী সম্মেলন

অসৎ ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশনা অর্থমন্ত্রীর

উপজেলা নির্বাচনও ডা‌মি, বর্জন করুন: রিজভী

এক মাসে ৬০ লক্ষ ভিউ অতিক্রম করেছে নাটক ”ভাড়ায় চালিত”

গ্রাম আদালত প্রকল্পের শরীয়তপুর জেলা টীমের সাথে মতবিনিময় সভা

শেরপুরে কিশোরীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কারাতে প্রশিক্ষণের উদ্বোধন