বুধবার , ৫ নভেম্বর ২০২৫ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

চান্দিনায় এক বছরে তিনবার উচ্ছেদ অভিযান; বন্ধ হচ্ছে না অবৈধ দখল

প্রতিবেদক
admin2
নভেম্বর ৫, ২০২৫ ১০:৩৯ অপরাহ্ণ

মোঃ সেলিমুজ্জান (সেলিম), চান্দিনা প্রতিনিধি, কুমিল্লা: এক বছরের মধ্যে তিন তিনবার উচ্ছেদ করেও বন্ধ করতে পারছে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা-বাগুর বাস স্ট্যান্ড এলাকার অবৈধ দখল । সকালে উচ্ছেদ করলে বিকালেই আবার দখল । প্রশাসনের উদাসীনতা ও স্থানীয় প্রভাবশালীদের প্রভাবে হচ্ছে এই অবৈধ দখল । দখলদারদের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করেন, স্থানীয় সচেতন মহল ।
দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা-বাগুর বাস স্ট্যান্ড এলাকার উভয় পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে উঠে অবৈধ দোকানপাট । সওজের জায়গা দখল করে প্রভাবশালী মহল বিভিন্ন দোকানপাট নির্মাণ করে ব্যবসা চালিয়ে আসছিল। এসব দোকানিদের কাছ থেকে প্রতিদিন ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করত প্রভাবশালীরা।
এর আগে আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ১৬ নভেম্বর একই স্থানে প্রথমবারের মতো অভিযান চালিয়ে প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন। কিন্তু কিছুদিনের মধ্যেই পুনরায় একই স্থানে নতুন দোকান গড়ে ওঠে। পরে গত ১৮ মে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে আবারও প্রায় দুই শতাধিক দোকান উচ্ছেদ করা হয়।
তবে মাত্র ছয় মাস না যেতেই প্রভাবশালীদের ছত্রছায়ায় পুনরায় অবৈধ স্থাপনা গড়ে ওঠায় বুধবার (৫ নভেম্বর) তৃতীয়বারের মতো অভিযান পরিচালিত হয়।
প্রশাসনের লোকে দেখানো বারবার উচ্ছেদ অভিযানের পরও একই স্থানে অবৈধ দোকান গড়ে ওঠা দুঃখজনক। প্রশাসনের উদাসীনতা ও স্থানীয় প্রভাবশালীদের প্রভাবে হচ্ছে এই অবৈধ দখল । দখলদারদের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করেন, স্থানীয় সচেতন মহল ।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূইয়া। অভিযানে সহযোগিতা করেন হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন, উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম এবং সেনাবাহিনীর একটি টিম।
সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূইয়া বলেন, “মহাসড়কের চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। কেউ যেন পুনরায় সরকারি জায়গা দখল না করতে পারে, সে বিষয়ে আমরা নিয়মিত নজরদারি রাখব।”

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিকদের ওপর মামলা ও হামলার প্রতিবাদে বিডিজেএ’র প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

পরিবেশ রক্ষায় হাটশ হরিপুর ইউনিয়নের স্কুলগুলোতে বৃক্ষ বিতরণ

১১ দশমিক ৫-এ কাঁপছে বগুড়া

ঝিনাইদহে ভর্তুকি মুল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

বাগেরহাটে আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস পালিত

লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে সেজেছে নোবিপ্রবি ক্যাম্পাস

রাজশাহীতে চতুর্থ ধাপে ষষ্ঠ উপজেলা নির্বাচনে বাঘা ও চারঘাট উপজেলার প্রার্থীদের প্রতীক বরাদ্দ

ঈদকে সামনে রেখে সক্রিয় জাল নোট চক্র, মূলহোতা পালাতক

জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত

ওয়াজিউল হক শরীফের দ্রোহের মহাকাব্য বইয়ের মোড়ক উম্মোচন