মো. কাওসার রাড়ি, গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি: শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী, ই-লার্নিং এন্ড আর্নিং এর ব্যবস্থাপনা পরিচালক, জাতীয় যুব কাউন্সিলের সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরগী ও অসংখ্য মানুষের হৃদয়ের স্পন্দন এবং জনপ্রিয় ব্যক্তিত্ব মাসুদ আলম নির্বাচন উপলক্ষে ব্যাপক গণসংযোগ করে চলছেন।
তিনি তার নির্বাচনী প্রতীক পাওয়ার পর থেকেই গোসাইরহাট উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করে চলছেন এবং ঘোড়া মার্কায় ভোট প্রার্থণা করছেন।
এসময় তার সঙ্গে দলীয় নেতা-কর্মী, স্থানীয় বিভিন্ন জনপ্রতিনিধি সহ তার বিভিন্ন সমর্থক ও শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।
গণসংযোগ ও মতবিনিময়কালে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ আলম বলেন, আমি অতীতে এই গোসাইরহাট উপজেলার মানুষের সঙ্গে সুখে-দুঃখে পাশে ছিলাম, বর্তমানে আছি, আগামীতেও থাকবো।
তিনি আরও বলেন, আমি আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। আমিও সর্বোচ্চটা দিয়ে আপনাদের পাশে থাকাবো।
এতো টুকু বলতে পারি ঘোড়া মার্কা জয়ী হলে, জয়ী হবে গোসাইরহাট উপজেলা বাসী।
আমি জনতার লোক, আমি গোসাইরহাট উপজেলা বাসীর মাসুদ আলম। সকল জনতার জন্য আমার দরজা সবসময় খোলা ছিলো, আছে, থাকবে, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমি ভালোবাসী গোসাইরহাট উপজেলার সকল জনগণকে। আমি আমার মেধা ও শ্রম দিয়ে স্মার্ট গোসাইরহাট উপজেলা গড়ে তুলবো।
আপনারা আমাকে ২৯ মে ২০২৪ ইং তারিখে ঘোড়া মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।
আমি চেয়ারম্যান নির্বাচিত হলে গোসাইরহাট উপজেলা’কে একটি আধুনিক মডেল উপজেলায় রূপান্তিত করবো।
এ জন্য আমি দলীয় নেতা-কর্মী সহ দলমত নির্বিশেষে সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করছি।
এব্যাপারে মাসুদ আলম আরও বলেন, গোসাইরহাট উপজেলা প্রায় সকল জনগণ ভালোবেসে আমাকে সমর্থন দিয়েছেন। আর উপজেলার অনেক প্রবাসীগণও ভালোবেসে আমাকে সমর্থন দিয়েছেন। আল্লাহর রহমত ও জনগণের দোয়া এবং সমর্থন থাকলে পাশ করবো, ইনশাআল্লাহ। আমি জয়ী হলে, জয়ী হবে জনতার।
এদিকে, অনেক সাধারণ জণগণের মতে মাসুদ আলম সমর্থনে এগিয়ে আছেন। তাদের প্রত্যাশা ঘোড়া মার্কা জয়ী হবে।
উল্লেখ্য, ২৯ মে ২০২৪ গোসাইরহাট উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।



















