বৃহস্পতিবার , ৮ মে ২০২৫ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

কুয়াকাটায় পর্যটক হেনেস্তাকারী যুবদল সভাপতি বহিষ্কার

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ৮, ২০২৫ ২:১৪ অপরাহ্ণ

সৌমিত্র সুমন,পটুয়াখালী জেলা প্রতিনিধি : কুয়াকাটায় ব্লু-বার্ড নামের একটি আবাসিক হোটেলে পর্যটককে আটকে রেখে মারধর করার অভিযোগে কুয়াকাটা পৌরসভার ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ বেলাল হোসেনকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৭ মে) জেলা যুবদলের উপ-দপ্তর সম্পাদক সৈয়দ ইকবাল হোসেন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, গত সোমবার (৫ মে) মধ্যরাতে কুয়াকাটার আবাসিক হোটেল ব্লু বার্ড-এ একজন পর্যটককে আটকে রেখে মারধর করে ৪০ হাজার টাকা ছিনতাই ও ২ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগ ওঠে যুবদল নেতার বিরুদ্ধে। হোটেল কক্ষে তালাবদ্ধ হয়ে পর্যটক তুহিন জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করেন। পরের দিন সকালে পুলিশ পর্যটক তুহিনকে উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করে পুলিশ। এ ঘটনায় তুহিন বাদী হয়ে মহিপুর থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

এঘটনার সাথে কুয়াকাটা পৌরসভার ৬নং ওয়ার্ড যুবদল সভাপতি মোঃ বেলাল হোসেন জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পেয়ে বহিষ্কার করেন পটুয়াখালী জেলা যুবদলের নেতারা।

এ বিষয়ে পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মোঃ মনিরুল ইসলাম লিটন বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে একটি সুন্দর বাংলাদেশ বির্নিমানে আমরা বদ্ধপরিকর। যুবদলে কোনো দুষ্কৃতকারীর ঠাঁই হবে না। কেউ দলের শৃঙ্খলা বিরোধী কাজ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

ঢাবি রোকেয়া হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

কৃষ্ণচূড়ায় রঙিন কুমিল্লার চারদিক

গণমাধ্যমকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে চায় সরকার : তথ্য প্রতিমন্ত্রী

হাকিমপুর উপজেলা পরিষদের দায়িত্ব নিলেন নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানেরা

নকলা উপজেলার ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হলেন ঝালকাঠির ড. জিয়া হায়দার

গ্রাহকদের উন্নত সেবাই আমাদের লক্ষ্য- চেয়ারম্যান পেট্রোবাংলা

জান-ই-আলম সরকার উচ্চ বিদ্যালয়ে নিরাপদ পানির স্টেশন ও ওয়াশ ব্লক উদ্ভোধন

ঠাকুরগাঁওয়ে সীমান্ত এলাকায় বিজিবির মতবিনিময় সভা

ঢাকাসহ ১৪ জেলায় তীব্র ঝড়ের আভাস