মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

জাতীয়তাবাদী কৃষক দলের নির্দেশনায় পাংশায় সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
বার্তা প্রবাহ
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ১০:০১ পূর্বাহ্ণ

বার্তা প্রবাহ ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক ৩ মাস ব্যাপী কৃষক সমাবেশের অংশ হিসেবে ১৭ ফেব্রুয়ারী সোমবার কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এবং কালিকাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সমাবেশ অনুষ্ঠিত হয় বিকাল তিনটা এবং পাঁচটায়।

পাংশা উপজেলার মোরাট হাই স্কুল মাঠে মোরাট ইউনিয়নের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রান্তিক কৃষকরা খাল খনন, টিউবওয়েল, সরকারি প্রণোদনা সিন্ডিকেট থেকে উদ্ধার করে কৃষকের মাঝে প্রদানের ব্যবস্থা করতে দাবী করেন।

আগামী দিনে তারেক রহমানের পরিকল্পিত কৃষি বিপ্লবের সঙ্গে কৃষকরা একত্বতা ঘোষণা করেন। সমাবেশগুলোতে সভাপতিত্ব করেন জেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ আইয়ুবুর রহমান আইয়ুব। সভা সঞ্চালনা করেন জেলা কৃষক দলের সদস্য সচিব রাজবাড়ী সরকারি কলেজের সাবেক ভিপি এ কে এম সিরাজুল আলম চৌধুরী।

সবাই উপস্থিত থাকেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক যথাক্রমে মোঃ আব্দুর রাজ্জাক কমিশনার, কে এম জিয়াউল হাসান আরিফ, মোহাম্মদ দাউদুল ইসলাম জ্যোতি, মোঃ হারুনুর রশিদ, সদস্য মোমেন , নজরুল ইসলাম বিটু, চঞ্চল, আনিস, মানিক, আজাদ, কামাল, ফিরোজ, ফিরোজ, হান্নান, হাজী শহীদ, সাহিদুল, নাঈম, নাজমিন, মেরিনা প্রমুখ নেতৃবৃন্দ।

শহীদ জিয়ার ১৯দফা কর্মসূচি, খালেদা জিয়ার কৃষি বান্ধব নীতি এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে কৃষিতে সবুজ বিপ্লব সংগঠনের জন্য সকল শ্রেণীর কৃষক ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আগামী দিনে এই দেশ হবে স্বয়ংসম্পূর্ণ স্বনির্ভর এক স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক কৃষি বিপ্লবের বাংলাদেশ।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

রাজাপুরে রাতের আঁধারে ঘর উত্তোলনের অভিযোগ

প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুর, জামিন মেলেনি মির্জা ফখরুলের

ভারত-পাকিস্তানকে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের

নলছিটিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উপলক্ষে র‍্যালী,মহড়া ও আলোচনা সভা

শেখ হাসিনাকে অভিনন্দন চেক প্রধানমন্ত্রীর

ঘর তোলার যায়গা নেই, মামা বাড়ির পুকুরে মাচাতেই আশ্রয় মিনারা বেগমের

কালিগঞ্জ উপজেলা ঝিনাইদহের ২ টি প্রতিষ্ঠানে জরিমানা বিশেষ টাস্কফোর্সের

নবাবগঞ্জে উপজেলা পরিষদের চেয়ারম্যানকে সংবর্ধনা

গরমে বেলের শরবত

উপজেলা নির্বাচনে রাজাপুরে বাচ্চু ও কাঁঠালিয়ায় মনির চেয়ারম্যান নির্বাচিত