সোমবার , ১৮ নভেম্বর ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে শরীয়তপুরে সিসিএসের মানববন্ধন

প্রতিবেদক
বার্তা প্রবাহ
নভেম্বর ১৮, ২০২৪ ২:২৯ অপরাহ্ণ

মো: মাসুদুর রহমান : ভোক্তাদের জিম্মি করে আলুর দাম বৃদ্ধির প্রতিবাদে ও আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে শরীয়তপুরে মানববন্ধন করেছে কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস)। সোমবার (১৮ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সিসিএস জেলা শাখার সমন্বয়ক অ্যাডভোকেট মাসুদুর রহমান, অ্যাডভোকেট রুহুল আমিন, অ্যাডভোকেট নুরুজ্জামান সিপন, সাইদ মাহমুদ, মো. রোমান আকন্দ, আব্দুল মোতালেব সুমন, সুলতানা আক্তার প্রমূখ।

মানববন্ধনে অ্যাডভোকেট মাসুদুর রহমান বলেন, কোল্ড স্টোরেজ মালিকরা ও ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে অস্বাভাবিক ও অযৌক্তিকভাবে আলুর মূল্য বাড়িয়ে দিয়েছে। তারা ভোক্তা সাধারণকে জিম্মি করে বেশি দরে বিক্রয় করছে। দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ভোক্তাদের হাতে ন্যায্যমূল্যে আলু তুলে দেয়া হোক।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে বার্ষিক আলুর চাহিদা প্রায় ৯০ লাখ টন। এবছর আলু উৎপাদন হয়েছে ১ কোটি টনের বেশি। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে কোল্ড স্টোরেজে ৪০ লাখ টনের বেশি আলু মজুদ রয়েছে। যা বছরের বাকি সময়ের জন্য প্রয়োজনীয় চাহিদার তুলনায় পর্যাপ্ত। কিন্তু মজুদদারেরা সরবরাহ হ্রাস করে কৃত্রিম সংকট তৈরি করে হিমাগার থেকে বেশি মূল্যে আলু বিক্রয় করছে এবং ক্রয়-বিক্রয় সংক্রান্ত পাকা রশিদ সংরক্ষণ ও সরবরাহ করছে না। অসাধু ব্যবসায়ীরা কোল্ড স্টোরেজকেন্দ্রীক কূটকৌশলের মাধ্যমে আলুর বাজার নিয়ন্ত্রণ করে ভোক্তন সাধারণকে জিম্মি করে ফেলেছে।

মানববন্ধন শেষে দ্রুত আলুর দাম কমিয়ে ও আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোল্ড স্টোরেজ পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার দাবি জানিয়ে জেলা প্রশাসকের বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন সিসিএস জেলা শাখার নেতৃবৃন্দ।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

বুধবার অবরোধ ও বৃহস্পতিবার হরতাল বিএনপির

সর্বোচ্চ বিদ্যাপীঠে ধর্ষণের ঘটনা চরম অবমাননাকর : সুলতানা কামাল

প্রেস কাউন্সিলকে শক্তিশালী করার আহ্বান প্রধান বিচারপতির

একটা-দুইটা দল অংশ না নিলে নির্বাচনের ক্ষতি নেই : কাদের

শেরপুরে সম্ভাবনার নতুন দ্বার দাওধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্র

কাফির বসতবাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় ছাত্রলীগের দুই কর্মী গ্রেফতার

রাজাপুরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিল আটকে দিয়েছে এলজিইডি

যাত্রাবাড়ী এলাকা থেকে পেট্রোল বোমা ও ককটেল সহ ৪ জন গ্রেফতার

পায়রা বন্দরে মহান স্বাধীনতা দিবসে কোস্টগার্ডের যুদ্ধজাহাজ উন্মুক্ত

বায়ুদূষণে বিশ্বের ১০০ শহরের মধ্যে পাঁচ নম্বরে ঢাকা