মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

শেরপুরে সোহেল রানা হত্যা মামলায় গ্রেপ্তার-৩

প্রতিবেদক
বার্তা প্রবাহ
নভেম্বর ১৯, ২০২৪ ৪:০৩ অপরাহ্ণ

হাফিজুর রহমান লাভলু, শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের চাঞ্চল্যকর ক্লুলেস সোহেল রানা হত্যায় জড়িত থাকার অভিযোগে মোমিন ওরফে মিন্টু (২৭), সাঈদ মাসুম ওরফে (বাবু) (২২) ও নাজবুল হক (২০)কে রাজশাহীর গোদাগাড়ী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ও র‍্যাব-৫, সিপিএসসি, রাজশাহী।

সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৩ টার সময় রাজশাহী গোদাগাড়ী উপজেলার কানাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

১৯ নভেম্বর সকালে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের অপারেশনস্ অ্যান্ড মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম।

গ্রেপ্তারকৃত আসামি মো. মোমিন ওরফে মিন্টু ও মো. সাইদ মাসুম ওরফে বাবু রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর কানাপাড়ার মো. সেনাউল হকের ছেলে আর মো. নাজবুল হক একই উপজেলার উত্তর কানাপাড়ার কালাম মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আমতলা খাসমহল গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে সোহেল রানা (১৯) প্রায় ৪ বছর পূর্বে তার পরিবারের সঙ্গে রাগ করে অবৈধ পথে ভারত চলে যায় এবং সেখানে অবৈধভাবে বসবাস করে আসছিল। অবৈধভাবে ভারতে চলে যাওয়ার পর থেকে সোহেল রানা তার পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি।গত ১৮ অক্টোবর সে তার মায়ের মোবাইল ফোনে কল দিয়ে জানায়, সে ভারত থেকে বাংলাদেশে আসবে। কিন্তু গত ২১ অক্টোবর সকালে অজ্ঞাতনামা ব্যক্তির মোবাইল থেকে সোহেল রানার গ্রামের জনৈক বাবুর মোবাইলে ফোন করে জানায়, সোহেল রানার রক্তাক্ত মরদেহ শেরপুর জেলার নালিতাবাড়ীর গারো পাহাড়ের হাতিটিলা পাহাড়ে পড়ে আছে। পরে নালিতাবাড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে ময়নাতদন্ত সম্পন্ন করায়।

নিহত সোহেল রানার চাচা টুটুলসহ স্বজনরা মরদেহ শনাক্ত করে এবং নালিতাবাড়ী থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।

এদিকে মামলা দায়েরের পর র‍্যাব-১৪ সিপিসি-১ জামালপুর কোম্পানি চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ছায়া তদন্ত শুরু করে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের লক্ষে কার্যক্রম শুরু করে। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয় র‍্যাব। পরে ১৮ নভেম্বর সোমবার রাত সাড়ে ৩ টায় সময় র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প ও র‍্যাব-৫, সিপিএসসি রাজশাহী ক্যাম্পের যৌথ আভিযানে রাজশাহী জেলার গোদাগাড়ীর কানাপাড়া এলাকা থেকে মোমিন ওরফে মিন্টু, সাঈদ মাসুম ওরফে (বাবু) ও নাজবুল হককে গ্রেপ্তার করে।
র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

শরীয়তপুর জেলা প্রশাসকের সাথে জেলা যুবদল নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচছা বিনিময়

পুজার বন্ধের পর আবারও শুরু হিলি বন্দরে পণ্য আমদানি-রপ্তানি

জাতীয় সংসদ নির্বাচনের উপলক্ষে ৩৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগের উঠান বৈঠক

ফের ভোক্তা পর্যায়ে বাড়ল এলপিজির দাম

ঢাকায় বাংলাদেশ-সৌদি প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক যৌথ কমিটির সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ-৩ এ গনমানুষের প্রিয় নেতা ব্যারিস্টার কাজল!

কাচকি মাছ খাওয়ার কিছু অসাধারন উপকার!

কালীগঞ্জে ভাবির ইটের আঘাতে দেবর জখম, থানায় অভিযোগ

শাহিদা রহমান রিংকু অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ওজাব) এর উপদেষ্টা নির্বাচিত

১১ মে রাজধানীতে প্রতিবাদ সমাবেশের ঘোষণা যুবদলের