শনিবার , ১৯ অক্টোবর ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

হিলিতে ৩২০ টাকা কেজি টমেটো

প্রতিবেদক
বার্তা প্রবাহ
অক্টোবর ১৯, ২০২৪ ১০:০৪ অপরাহ্ণ

মো: লুৎফর রহমান, হিলি (দিনাজপুর) : দিনাজপুরের হিলিতে বাজারে উঠতে শুরু করেছে আগাম জাতের শীতকালীন টমেটো। সরবরাহ কম ও চাহিদা ভালো থাকায় প্রতিকেজি টমেটো বিক্রি হচ্ছে ৩২০ টাকা দরে।এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

শনিবার ( ১৯ আক্টোবর) বিকেলে হিলি বাজার ঘুরে দেখা যায় বেশ কয়টি দোকানে শোভা পাচ্ছে শীতকালীন আগাম জাতের টমেটো। নতুন সবজি হওয়ায় স্বাদ নিতে অল্প হলেও কিনছেন অনেকে।

হিলি বাজারে টমেটো ক্রেতা লুৎফর রহমান বলেন,বাজারে টমেটো উঠতে শুরু করেছে। দাম অনেক চড়া। প্রতি কেজি ৩২০ টাকা চাচ্ছে। অল্প করে কিনলাম বাড়ির জন্য যেহেতু বাজারে নতুন উঠেছে।

হিলি বাজারের কয়েকজন টমেটো বিক্রেতা বলেন, এসব টমেটো ভারতীয়। আমরা দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে বিক্রি করছি।কিনতে বেশি দাম পড়েছে তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। প্রতিটি দোকানে ২ থেকে ৩ কেজি করে টমেটো সরবরাহ রয়েছে।

এদিকে কাঁচা বাজার মনিটরিং করতে যান উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লায়লা ইয়াসমিন বাজারে কাঁচাপণ্যের দাম উর্দ্ধগতি থাকার পরেও তাদের জরিমানা না করে জরিমানা করেন একটি কসমেটিকের দোকানে মেয়াদোত্তীর্ণ আতর থাকায় তাকে ৫শ টাকা জরিমানা করা হয়।

এ বিষয় জানতে চাইলে তিনি বলেন,কাঁচা বাজার মনিটরিং এর উপরে জরিমানা করিনি। বাজার মনিটরিং করে আসার সময় মনে করলাম ভোক্তা অধিকারের উপর দেখি অনেক দিন দেখা হয় না তাই সেখানে অভিযান করে অসঙ্গতি পাওয়ায় ৫শ টাকা জরিমানা করেছি।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

১৪ দলীয় জোট শরিকদের জন্য ৭টি আসন ছাড়লো আওয়ামী লীগ

বিজয়ের মাস উপলক্ষে ২ ডিসেম্বর বিজয়ের কবিতা উৎসব ২০২৩

ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

সর্বোচ্চ বিদ্যাপীঠে ধর্ষণের ঘটনা চরম অবমাননাকর : সুলতানা কামাল

প্রধানমন্ত্রীর ছয় উপদেষ্টার দায়িত্ব বণ্টন

ঘূর্ণিঝড় রিমাল, অবস্থান জানাল আবহাওয়া অফিস

সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দেশে সত্যিকারের জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে

মধুখালীতে বট-পাকুড় গাছের ব্যতিক্রমী বিয়ে!

ঝিনাইদহের শৈলকুপায় ৩ দিন ব্যাপি বারটান এর উদ্যোগে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ