বৃহস্পতিবার , ৩ আগস্ট ২০২৩ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

প্রকাশ পেল ড্রিম গার্ল-২ এর ট্রেলার

প্রতিবেদক
বার্তা প্রবাহ
আগস্ট ৩, ২০২৩ ১১:৫২ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : পরনে শাড়ি, ঠোঁটে লিপস্টিক, মাথায় লম্বা চুল- এমন সাজে পুরুষদের স্বপ্নসুন্দরী হয়ে হাজির হয়েছেন তিনি। তার রূপ ও জাদুতে ঘায়েল বহু পুরুষ। এমন একটা গল্প নিয়ে হাজির হয়েছে বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার নতুন ছবি ড্রিম গার্ল-২ এর ট্রেলার।

২০১৯ সালে সিনেমা মুক্তি পেয়েছিল ‘ড্রিম গার্ল’। রাজ শান্ডিল্যর পরিচালনায় সেই সিনেমাতেই প্রথমবার করম ওরফে পূজা হিসেবে দেখা গিয়েছিল আয়ুষ্মানকে। নিজের লাস্যময়ী অবতারে দর্শকদের মন কেড়েছিলেন অভিনেতা।

শুধু তাই নয়, মেয়ের গলায় কথা বলে ফোনের মধ্যে দিয়েই পুরুষদের মন জয় করত। পূজার লাস্যে দর্শকদের মনও গলেছিল। ২৮ কোটি টাকা বাজেটের সিনেমা বক্স অফিসে ২০০ কোটি টাকার ব্যবসা করেছিল।
মাঝে চার বছর কেটে গেছে। কিন্তু পূজার ম্যাজিক যেন কমেনি। আরও বেশি হট অবতারে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন আয়ুষ্মান। ঠোঁটে মেখেছেন লিপস্টিক, চোখে কাজল।

আগের সিনেমায় আয়ুষ্মানের বিপরীতে ছিলেন নুসরাত ভারুচা। এবারের সিনেমায় নায়িকা অনন্যা পাণ্ডে। এতে পরীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। আয়ুষ্মানে বাবার ভূমিকায় অন্নু কাপুরই রয়েছেন।

এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাজপাল যাদব, আসরানি, সীমা পাহওয়াস, মনোজ জোশী, পরেশ রাওয়াল ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২৫ আগস্ট ভারতের সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘ড্রিম গার্ল ২’।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

শেরপুর-২ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন বেগম মতিয়া চৌধুরী

নলছিটিতে জাতীয় শোক দিবস পালনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

ঠাকুরগাঁওয়ে সীমান্ত এলাকায় বিজিবির মতবিনিময় সভা

এক মাস চিনি না খেলে কী কী লাভ হবে শরীরের?

গাজায় সংঘাত আরো বাড়বে, আশঙ্কা ইরানের

কুমিল্লা-৪ আসনে জাতীয় পার্টির একক প্রার্থী অধ্যাপক ইকবাল হোসেন রাজু

শেঁকড়ের সন্ধানে ভারত থেকে বাংলাদেশের নলছিটিতে ১৯৭১’র মুক্তিযুদ্ধে শহীদের নাতী

নলছিটিতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস- ২০২৫ পালিত

প্রত্যাশিত দাম না পেয়ে নালিতাবাড়ীর সুলতানকে নেওয়া হচ্ছে ঢাকায়

ইফতারে থাকুক কাবলি ছোলার স্বাস্থ্যকর সালাদ!