সৌমিত্র সুমন, পটুয়াখালী জেলা প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২টা৩মিনিটে কলাপাড়া শহীদ মিনারে কলাপাড়া রিপোর্টার্স ইউনিট শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে।
রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সভাপতি রাসেল কিবর মুরাদ, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সৌমিত্র সুমন, সাংগঠনিক সম্পাদক রেহানউদ্দিন, অর্থ সম্পাদক ফরাজী, দপ্তর সম্পাদক ফোরকান সিকদার, কার্যনির্বাহী সদস্য ফরিদ উদ্দিন বিপু ও সোলেমান পিন্টু ও সাইফুল ইসলাম রয়েল উপস্থিত ছিলেন।
সভাপতি রাসেল কিবর মুরাদ বলেন, “ভাষা শহীদদের ত্যাগ আমাদের জন্য চিরস্মরণীয়। তাঁদের সাহস ও আত্মত্যাগের মাধ্যমে আমরা সাংবাদিকতা ও সমাজে ন্যায়পরায়ণতার জন্য কাজ করার প্রেরণা পাই। শহীদদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানানো আমাদের নৈতিক দায়িত্ব।”
শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে সাংবাদিক মহল,প্রেসক্লাব বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং সাধারণ নাগরিকদের উপস্থিতি ছিলো।
কর্মসূচির আগে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে শহীদদের আত্মত্যাগের গুরুত্ব ও মাতৃভাষার মর্যাদা রক্ষার বিষয় আলোচনা করা হয়।



















