সৈয়দা রোকসানা পারভীন রুবি : ঢাকা উত্তরা উত্তর খান মাজার এলাকায়,ছামাদ আল-মাইজ ভান্ডারীর রুহের মাগফেরাত উপলক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
ঐতিহ্যবাহী হযরত কবির শাহ্(রঃ)আশেকান ফাউন্ডেশনের সভাপতি,জনাব মোঃ নুরুল আমিন অরুনের সভাপতিত্বে এবং হযরত কবির শাহ্(রঃ) আশেকান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক,জনাব মোঃ মাসুদ পাভেজের সঞ্চালনায়,২১ ডিসেম্বর রোজ বৃহষ্পিবার মাজার রোড উত্তরখান এলাকায় এই অনুষ্ঠান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য প্রার্থী ঢাকা ১৮ আসন ও বাংলাদেশ কল্যাণ পাটির সহ-সভাপতি,জনাব দয়াল কুমার বড়ুয়া,
এ সময় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি বলেন ঢাকা ১৮ আসনের বেশিরভাগ জায়গা খানায়খন্দ জলাবদ্ধতায় পরিণত হয়েছে। এই এলাকার জনগণের জীবনযাত্রা অতিষ্ঠ হয়ে পড়ছে। মাত্র তিন-চার কিলোমিটার রাস্তা যেতে সময় লাগে দুই তিন ঘন্টা। আমি ভোট চাইতে আসিনি এসেছি আপনাদের মাঝে থেকে ঢাকা ১৮ আসনে পরিবর্তনের এ কাজ করতে। অনেকে ভোটের আগে কমিটমেন্ট দিয়ে কমিটমেন্ট রাখেনা। আমি কথা দিয়ে নয় কাজ দিয়ে প্রমাণ করতে চাই। আপনার আমাকে লিডার নয় নেতা নয় আমাকে একজন ভাই হিসাবে পাবেন।
আরো উপস্থিত ছিলেন,মোঃজাহাঙ্গীর আলম,মোঃ দিদারুল আলম,আনোয়ার হোসেন,আখিঁ আক্তার ও লালন।



















