বৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে : প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জুলাই ২৪, ২০২৫ ১১:৫৪ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই অভ্যুত্থানের এক বছরে আমাদের আয়োজন ছিল সব রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে অতীতকে স্মরণ করা, সে জন্য কর্মসূচি গ্রহণ করেছিলাম। এতে করে ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের মধ্যে ঐক্যটা দৃশ্যমান হতো। কিন্তু এক বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে।

বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি ১৩ রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা রাজনৈতিক নেতাদের উদ্দেশে বলেন, ‘মতপার্থক্য, প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্যকে আরও দৃশ্যমান করা দরকার। তা না হলে তারা এটাকে সুযোগ মনে করছে’।

বৈঠকে অংশ নেওয়া সকল দল ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক ও গণঐক্য অটুট রাখার বিষয়ে সমর্থন জানান। তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টাকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান। নেতৃবৃন্দ সংস্কার, বিচার ও নির্বাচন প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচনকে সামনে রেখে ও ফ্যাসিবাদ প্রতিহত করতে আরও নিয়মিতভাবে রাজনৈতিক দলগুলোর সাথে সর্বদলীয় সভা আয়োজনের অনুরোধ জানান।

বৈঠকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিবউদ্দিন হোসেন, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এবি পার্টির মজিবুর রহমান, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, গণঅধিকার পরিষদের নুরুল হক, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) রেদোয়ান আহমেদ, খেলাফত মজলিসের আহমদ আবদুল কাদের, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির তানিয়া রব, ১২ দলীয় জোটের শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) রুহিন হোসেন প্রিন্স ও গণফোরামের মিজানুর রহমান অংশ নেন।

সূত্র : বাসস।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

আবারো রায়গঞ্জ তাড়াশ সলঙ্গার নৌকার মাঝি হলেন অধ্যাপক আব্দুল আজিজ

গ্লোবাল কনজ্যুমার অ্যান্ড হিউম্যান রাইটস ফোরামের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসছেন সড়ক নিরাপত্তার আজাদ হোসেন

যশোরে হলিস্টিক রেসিডেন্সিয়াল মডেল স্কুলে অনুষ্ঠিত হবে ফ্রি মেডিকেল ক্যাম্প

জয়ের ব্যাপারে আশাবাদী উল্লাপাড়ার ভাইস চেয়ারম্যান প্রার্থী স্বপন

সেন্সর ছাড়পত্র পেল ইভান মল্লিকের ‘মুনাফিক’

নির্বাচনে প্রার্থীর পক্ষে কাজ করায় কাঠালিয়ায় ইউনিয়ন বিএনপি’র সভাপতি বহিস্কার

বেইলি রোড ট্র্যাজেডি: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট

রাজধানীতে ছুটির ৩ দিনে তিন জনসমাবেশ

বিএনপি সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ সাবেক তিন সংসদ সদস্যসহ ২৩৮ জনের বিরুদ্ধে মামলা

জাজিরায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত