মঙ্গলবার , ২০ আগস্ট ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ড. ইউনূসকে জাতিসংঘ মহাসচিবের চিঠি

প্রতিবেদক
বার্তা প্রবাহ
আগস্ট ২০, ২০২৪ ৪:৫৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

চিঠিতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করাসহ বাংলাদেশের জনগণের স্বার্থে সমর্থন অব্যাহত রাখার ব্যাপারেও জাতিসংঘের অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর গত ৮ আগস্ট ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ১৬ আগস্ট ড. ইউনূসকে চিঠি দিয়ে শুভেচ্ছা জানান জাতিসংঘ মহাসচিব।

চিঠিতে জাতিসংঘ মহাসচিব বলেন, “বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আপনাকে আমার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আমি বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা ও জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানাই।”

তিনি আরও বলেন, “এই ক্রান্তিকালে সহিংসতার অবসান ঘটাতে, জবাবদিহি নিশ্চিত করতে, আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে ও গণতান্ত্রিক নির্বাচনের পথে এগিয়ে যেতে আপনার নেতৃত্ব গুরুত্বপূর্ণ হবে।”

জাতিসংঘ মহাসচিব বলেন, “আমি আশা করি- আপনার সরকার একটি অন্তর্ভুক্তিমূলক পন্থা অবলম্বন করবে, যার মধ্যে তরুণ ও নারীদের পাশাপাশি সংখ্যালঘু, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সম্প্রদায়ের কণ্ঠস্বর অন্তর্ভুক্ত করা হবে।”

গুতেরেস বলেন, “আমি সব নাগরিক ও বিশেষ করে সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা রাখছি।”

রোহিঙ্গাদের বিষয়ে চিঠিতে জাতিসংঘ মহাসচিব বলেন, “আমি আপনাকে রোহিঙ্গা শরণার্থীদের কল্যাণ নিশ্চিত করার জোরালোভাবে অনুরোধ জানাচ্ছি, বিশেষ করে মিয়ানমারে অবনতিশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে।”

গুতেরেস বলেন, “বাংলাদেশ তার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। জাতিসংঘ একটি অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ গণতন্ত্রের প্রতি বাংলাদেশের প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন করে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে, বাংলাদেশের জনগণের স্বার্থে সমর্থনের হাত বাড়িয়ে দিতে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ।”

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

প্রচণ্ড শীতের মাঝেও ঝিনাইগাতিতে বইছে ষষ্ঠ ধাপের উপজেলা নির্বাচনী হাওয়া

ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু

স্বস্তির খবর জানালো আবহাওয়া অধিদপ্তর

নলছিটিতে থ্রি হুইলার ও যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে নিহত- ৪

দুর্নীতিমুক্ত সেবায় খুলনা রেঞ্জে পুলিশের নতুন দিগন্ত

পায়রা বন্দরে মহান স্বাধীনতা দিবসে কোস্টগার্ডের যুদ্ধজাহাজ উন্মুক্ত

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খানকে ফুলের শুভেচ্ছা

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে শিশু রোগীর স্রোত, শয্যা সংকটে চরম অব্যবস্থা

৩১ দফা নিয়ে শরীয়তপুরে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল কেন্দ্রীয় টিমের মতবিনিময়

কে এই নব নির্বাচিত ঝিনাইদহ জেলা কৃষক দলের আহবায়ক মোঃ ওসমান আলী বিশ্বাস