মঙ্গলবার , ৭ মে ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

বঙ্গতে ‘থ্রি-বডি প্রবলেম’

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ৭, ২০২৪ ১২:১৭ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক : নেটফ্লিক্সের পর জনপ্রিয় সায়েন্স ফিকশন সিরিজ ‘থ্রি-বডি প্রবলেম’ এবার এলো ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে। গতকাল শনিবার বঙ্গতে মুক্তি পেয়েছে এই বিখ্যাত সিরিজটি। তবে এটি নেটফ্লিক্সের সংস্করণ না, এটি মূল চাইনিজ সংস্করণের বাংলা করা হয়েছে।

‘থ্রি-বডি প্রবলেম’ জনপ্রিয় চাইনিজ ঔপন্যাসিক লিউ সিশিনের বিখ্যাত সায়েন্স ফিকশন থ্রিলার অবলম্বনে একটি সিরিজ। ২০২৩ সালে এই বই অবলম্বনে একটি চাইনিজ সিরিজ নির্মাণ করার হয়। এরপরে নেটফ্লিক্স এই একই সিরিজের হলিউড সংস্করণ বের করে যা পরবর্তীতে খুব দর্শকপ্রিয় হয়।

বঙ্গ-তে আসা ‘থ্রি-বডি প্রবলেম’টি মূল চাইনিজ সংস্করণের বাংলা ডাবড। সিরিজটির প্রথম পর্ব মুক্তির পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলে দিয়েছে। স্বনামধন্য লেখক ও ব্লগার আবদুল্লাহ ইবনে মাহমুদ তার একটি ফেসবুক পোস্টে বলেন, ‘থ্রি-বডি প্রবলেম আমার অতি প্রিয় একটি সিরিজ। শুধু পাঠক হিসেবে না, দর্শক হিসেবেও। এই সিরিজের হলিউডি সংস্করণটা আমি দেখেছি। তবে শুনেছি চাইনিজটা বেশি ভালো। কিন্তু ভাষাগত বাধার কারণে দেখা হয় নি। এবার বঙ্গ-তে সিরিজটা নিজের ভাষায় দেখতে পেয়ে ভালো লাগছে।’

বঙ্গ’র চিফ কন্টেন্ট অফিসার জনাব মুশফিকুর রহমান মঞ্জু বলেন, ‘থ্রি-বডি প্রবলেম একটা দুর্দান্ত সিরিজ। তাছাড়া ইতোমধ্যেই এই সিরিজটি দর্শকমহলে অনেক জনপ্রিয়। বাংলা ভাষাভাষীদের জন্য এরকম একটা সিরিজ সম্পূর্ণ বাংলায় আনতে পেরে আমরা দারুণ আনন্দিত!’ প্রতি শনি ও রবিবার ‘থ্রি-বডি প্রবলেম’-এর একটি করে নতুন পর্ব বঙ্গ অ্যাপ ও ওয়েবসাইটে দেখা যাবে।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিকদের স্বাধীনতা ও স্বার্থরক্ষায় রাষ্ট্রকে ভুমিকা নিতে হবে: বিএমএসএফ

এগ্রি এন্ড ফার্মিং এ্যাওয়ার্ড পেল এসকেএস ফাউন্ডেশন

বন্ধন জয়ের জন্মদিনে বার্তা প্রবাহ পরিবারের শুভেচ্ছা ও ভালোবাসা

আমি গরীব-অসহায় মানুষের পাশে ছিলাম, আছি, থাকবোঃ ব্যারিস্টার কাজল

গাজীপুর বঙ্গতাজ অডিটোরিয়ামে সিটি করপোরেশনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

বাংলাদেশ জামায়াত ইসলামি ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক কর্মী সম্মেলন

ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা

স্মার্ট চারঘাট উপজেলা গড়ার অঙ্গীকারে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ফখরুল ইসলাম

এনায়েতপুরে নিখোঁজের একদিন পর দুই শিশুর লাশ উদ্ধার

বগুড়ায় চালের বাজার নিয়ন্ত্রণে মাঠে জেলা প্রশাসন