রবিবার , ২৬ মে ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ভোলায় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী পালিত

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ২৬, ২০২৪ ৯:০০ পূর্বাহ্ণ

বিল্লাল হোসেন জুয়েল (ভোলা): ভোলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৫ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে শনিবার সন্ধায় জেলা শিল্পকলা একাডেমীতে সদর উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীলের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপস্থাপক বাধন তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন, প্রফেসর আব্দুল গফুর, অধ্যক্ষ, ভোলা সরকারী কলেজ, মুহাম্মদ আখতার হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অ.দা)। অসাম্প্রদায়িক চেতনা এবং নজরুল প্রতিপাদ্যের উপর মূল প্রবন্ধটি উপস্থাপনা করেন, মোঃ আব্দুল হালিম, সহকারী অধ্যাপক, সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ, ভোলা। এছাড়া উপস্থিত ছিলেন প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ,ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে নজরুলের গান ও কবিতা নিয়ে জেলা শিশু একাডেমী ও শিল্পকলার উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়। সর্বশেষ নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থ ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

বাড়তে পারে নবগঠিত মন্ত্রিসভার আকার

রংপুরে তৃতীয় লিঙ্গের প্রার্থীর ওপর জাতীয় পার্টির কর্মী-সমর্থকদের হামলা

হাদি হত্যার বিচার নিয়ে কোন নাটক করলে তা রুখে দেওয়া হবে : হাদির পরিবার

ঝিনাইদহে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ ২ জন আটক, সবজি বোঝায় ট্রাক জব্দ

কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

আমাদের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে : আইন উপদেষ্টা

ছামাদ আল-মাইজ ভাণ্ডারীর রুহের মাগফেরাত কামনায় হযরত শাহ্ কবির (রঃ) আশেকান ফাউন্ডেশন

জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ

জয়ী হলে প্রয়াত সংসদ সদস্য’র অসমাপ্ত কাজ করতে চান হিরো আলম

ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার প্রথমবার শরীয়তপুরে আগমন