বৃহস্পতিবার , ৯ মে ২০২৪ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ঝালকাঠিতে পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ৯, ২০২৪ ৫:০৩ অপরাহ্ণ

ছবি ও সংবাদ >> রহিম রেজা: পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার বেতন-ভাতাসহ বিভিন্ন বৈষম্যে প্রতিবাদে কর্মবিরতি পালন করেছে ঝালকাঠি বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা।

বৃহস্পতিবার পঞ্চম দিনে সকাল সাড়ে ৯ টা থেকে ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে সামনে অবস্থান নিয়ে এ কর্মবিরতি পালন করা হয়। এতে অংশ নেন অফিসের দুইশতাধিক কর্মকর্ত-কর্মচারী।

আন্দোলনকারীরা জানান, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা- কর্মচারীদের পদমর্যাদা, ৬ মাস পিছিয়ে পে-স্কেল ও ৫ শতাংশ বিশেষ প্রণোদনা প্রদান, এপিএ বোনাস সম হারে না দেওয়া, লাইনম্যানদের নির্দিষ্ট কর্মঘণ্টা ও কাজের জন্য প্রয়োজনীয় লাইনম্যান ও বিলিং সহকারী পদায়ন না করা, যথাসময়ে পদন্নোতি না করা, মাঠ পর্যায়ে কর্মচারীদের চুক্তি ভিত্তিক চাকুরি নিয়মিত না করা সহ বিদ্যুতায়ন বোর্ডের বিভিন্ন অনিয়মের শিকার হচ্ছে সমিতির কর্মকর্তা কর্মচারীরা।

তারা আরও জানান, অনিয়মের বিষয়ে কথা বললে চাকরিচ্যুত করা হচ্ছে অনেককে। দীর্ঘদিন ধরে চলা এসব শোষন, নির্যাতন, নিপীড়ন বন্ধ করে অভিন্ন বেতন-ভাতা ও সুযোগ সুবিধার ও চাকরী বিধির বাস্তবায়নের দাবি জানান মাঠ পর্যায়ের কর্মরতরা। দাবি আদায় না হলে আন্দোলন চলমান রাখার ঘোষনা দেন সকলে।

এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. খালিদুজ্জামান, ইয়াসির আরাফাত, মো.আফতারুজ্জামান, এসএম শামীমুল ইসলাম, আশিক হোসেন, মমরেজ আলী সহ কর্মকর্তা কর্মচারীগণ।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

গুণীজন সম্মাননা পেলেন শেরপুরের সাংবাদিক লাভলু

টিআইবির গবেষণা : জলবায়ু তহবিল থেকে বাংলাদেশকে ছিটকে দিয়েছে দুর্নীতি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডেন্টাল ইউনিটের উদ্বোধন

হাসির শক্তি নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে: এ্যাড. শাহিদা রহমান রিংকু

আইএমএফের পূর্বাভাস: চলতি বছর প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ

কেরানীগঞ্জ প্রশাসনের অসহযোগীতা ও বিতর্কিত এক সমিতির প্রভাবে জিম্মি শাহজাহান মুন্সী

ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা

রাজধানী হানিফ ফ্লাইওভারের নিচে চলন্ত বাসে আগুন

‘চলচ্চিত্র শিল্পে সমস্যা ও উত্তরণের উপায়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ মনোনীত