রবিবার , ২১ জানুয়ারি ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু : চীনের রাষ্ট্রদূত

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জানুয়ারি ২১, ২০২৪ ৪:৩৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : রবিবার দুপুরে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রাজধানীর আগারগাঁওয়ে অর্থমন্ত্রীর দপ্তরে তাদের এ সাক্ষাতের সময় তারা পরস্পরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে চীনের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ রবিবার এ কথা বলেন তিনি।

সকালে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে তার আগারগাঁওয়ের কার্যালয়ে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

এসময় দুই দেশের সম্পর্ক ও অংশীদারিত্বের নানা দিক নিয়ে কথা বলেন তারা। পরে সাংবাদিকদের মুখোমুখি হন চীনা রাষ্ট্রদূত।
সদ্য গঠিত সরকার প্রসঙ্গে বলতে গিয়ে ইয়াও ওয়েন বলেন, ‘বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে চীনের সম্পর্কের নতুন অধ্যায়ের শুরু হয়েছে।’

রাষ্ট্রদূত বলেন, ‘বর্তমান অর্থমন্ত্রী আগে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি চীনের পুরনো বন্ধু। তার সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় নিয়ে কথা বলতে এসেছি। তিনি আমাদের দুই দেশের সম্পর্কের বিষয়ে কাজ করেছেন। তাই আমরা আশা করি, নতুন অর্থমন্ত্রীর মাধ্যমে অর্থনীতি ও বাণিজ্যের ক্ষেত্রেও সম্পর্ক আরো বাড়বে। আমরা আশাবাদী রাজনৈতিক ক্ষেত্রেও সম্পর্ক আরো বৃদ্ধি পাবে।’

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

কালীগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

উপজেলা নির্বাচনে কালীগঞ্জে আ’লীগের অভ্যন্তরীণ কোন্দল চরমে, বড় ধরনের সংঘাতের আশঙ্কা

কুড়িগ্রামে কলেজ অধ্যক্ষ ও গভর্নিং বডির সভাপতির বিরুদ্ধে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ

জীবননগর থানার নবাগত ওসিকে পৌর যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা

কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পদার্পণে শীতবস্ত্র বিতরণ

পদক পাচ্ছেন ১৮০ আনসার সদস্য

ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে হাসপাতালে হামলা- বিএনপি সভাপতি লাঞ্ছিত

ঝিনাইদহে ভুল চিকিৎসায় সুচনা নামক এক কিশোরীর মৃত্যুর অভিযোগ

ঝিনাইদহের মহেশপুরে হয়েছে বৃষ্টি ভেজা ইত্যাদি : হানিফ সংকেত

একদলীয় শাসনে বাংলাদেশে আজ মুক্ত গণমাধ্যম অনুপস্থিত: মঈন খান