শুক্রবার , ২৪ মে ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ঝিনাইদহে ভুল চিকিৎসায় সুচনা নামক এক কিশোরীর মৃত্যুর অভিযোগ

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ২৪, ২০২৪ ১০:০৩ পূর্বাহ্ণ

ঝিনাইদহ সদর উপজেলা প্রতিনিধি অয়ন ইসলাম: এপেন্ডিসাইটিস অপারেশন করতে গিয়ে লাশ হয়ে ফিরতে হলো সূচনা (১৪) নামে এক কিশোরীকে। এমনটিই অভিযোগ স্বজনদের। সে ঝিনাইদহ শহরের স্টেডিয়াম পাড়ার শাহিনুর ইসলাম ( শাহিন ঠিকাদারের) ছোট ভাই জাহাঙ্গীর আলম চঞ্চলের মেয়ে এবং কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণীর মেধাবী ছাত্রী। ২৩শে মে/২৪ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ঢাকার ইউরেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, গত ২৬ এপ্রিল ঝিনাইদহের ইসলামি ব্যাংক কমিউনিটি হাসপাতালে সুচনাকে ভর্তি করান বাবা জাহাঙ্গীর আলম চঞ্চল। সেখানে রাত‌ ৮টার দিকে এপেন্ডিসাইটিস অপারেশন করেন ডা: মো: মোজাম্মেল হক।
অপারেশন শেষ করে রোগী নরমাল বেডে দেবার কিছু সময় পরেই রোগীর অবস্থা আশংকাজনক মনে হলে তারা রোগীকে আবারও ওটিতে নিয়ে যায়। প্রায় ৫ঘন্টা পরেও যখন রোগীর জ্ঞান ফেরার কোনো লক্ষ্মণ দেখা যায়নি, তখন হসপিটাল কর্তৃপক্ষ তড়িঘড়ি করে ঢাকা ইবনে সিনা হাসপাতালে রেফার করেন।

ইবনে সিনা হাসপাতালে বেড না থাকায় সেখান থেকে ঢাকা ইউরেসিনা হাসপাতালে ভর্তি করা হয় সূচনাকে। সেখানে ২৬ দিনের চেষ্টা ব্যর্থ হলে বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে সুচনা শেষ নি:শ্বাস ত্যাগ করে।

মৃতের স্বজনদের অভিযোগ, অপারেশন শেষে রোগীকে বেডে আনলে তার চেহারা নীল বর্ণের এবং হাত-পা গুটিয়ে আনতে দেখা যায়। দ্রুত কর্তৃপক্ষের খবর দিলে, তারা এসে অক্সিজেন দেওয়া লাগবে বলেন। সেসময় অক্সিজেন ম্যানেজ করতেও তারা সময় ক্ষেপণ করেন। তাদের অভিযোগ অবশ করতে এনেস্থিসিয়া ডোজ বেশি মাত্রায় দেয়ার কারণেই রোগীর এমন অবস্থা শুরু হয়।

অপরদিকে হসপিটালের ডা: এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রোগীর ব্রেনে অক্সিজেনের ঘাটতি থাকার কারণে এমনটা হতে পারে। তারা আরও বলেন, রোগীর হার্ডে প্রব্লেম ছিল, যা হয়তো পরিক্ষায় ধরা পড়েনি। যেকারণে রোগীর হার্ড এটাকও হতে পারে।

এদিকে সূচনার মা কেঁদে কেঁদে সাংবাদিকদের জানায়, সূচনা ওটিতে ঢোকার আগে তার মাকে নিজেই শান্তনা দিয়ে বলেছিল যে, তুমি চিন্তা করোনা মা! আমি ঠিক আছি ইনশাআল্লাহ। আর আমিতো বড়ো হয়ে ডাক্তার হবো। আমাকে ভেঙে পড়লে চলবে না। সূচনার মা বলেন, আমার মেয়ের ডাক্তার হতে ওরা দিলনা। তিনি বলেন, অপারেশনের পর থেকে মৃত্যু পর্যন্ত সূচনার জ্ঞান ফেরেনি চোখও খোলেনি। তিনি বলেন, ছোট্ট একটা অপারেশন করতে যদি ভুল চিকিৎসায় রোগী মারা যায়, তাহলে এমন ডাক্তারের হাতে বড় রোগীরা নিরাপদ কোথায়। আমার মেয়ের মত আর কোন মায়ের যেনো কোল খালি না হয়, সেকারণে এই ডাক্তার যাতে আর ডাক্তারি না করতে পারে তার জন্য কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সেই সাথে বিভিন্ন ক্লিনিকে এসে যেসমস্ত ডাক্তার চিকিৎসা দিয়ে থাকেন। সেই সমস্ত ক্লিনিক গুলোরও দেখা উচিত ডাক্তারের কোয়ালিটি কেমন।

এদিকে এ ঘটনার পর বিভিন্ন মাধ্যম থেকে একের পর এক ডাক্তার মোজাম্মেল হকের বিরুদ্ধে অভিযোগ আসতে থাকে। কারো কারো অভিযোগ, এই ডাক্তারের ভুল চিকিৎসায় কত রোগী মারা গেছে তার কোন ইয়ত্তা নেই। তিনি বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে কর্মরত আছেন। সাতক্ষীরাতে তার ভুল চিকিৎসার অপরাধে কয়েকটি মামলাও হয়েছে। এছাড়াও একজন রোগীর কিডনি আরেকজনকে প্রতিস্থাপন করারও রয়েছে একাধিক অভিযোগ।

তবে এ অভিযোগ অস্বীকার করে ডাঃ মোজাম্মেল হক মুঠোফোনে জানান, আমার ২৫ বছরের অভিজ্ঞতা রয়েছে ডাক্তারি পেশায়। তিনি বলেন, আমার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং ভুল চিকিৎসার কোন অভিযোগ নেই।

সূচনার অপারেশনের আগে অবশ করা ডাঃ রেজা সেকেন্দারের কাছে এনেস্থিসিয়া প্রয়োগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, চিকিৎসাবিদের মতে ১২ বছরের নিচের শিশুদের এনেস্থিসিয়া প্রয়োগের বিষয়ে নিষেধ করা হয়েছে। তবে ১২ বছরের উপরে গেলে তাকে এনেস্থিসিয়া প্রয়োগ করা যাবে। তিনি বলেন, যেহেতু রোগীর বয়স ১২ বছরের উপরে সেহেতু প্রয়োজন অনুপাতেই তাকে এনেস্থিসিয়া প্রয়োগ করা হয়েছে।

তবে সচেতন মহলের অনেকের দাবি এনেস্থিসিয়া ডোজ বেশি মাত্রায় দেয়ার কারণেই সূচনার জ্ঞান ফেরেনি! অবশেষে ২৭ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার সকালে সূচনার মৃত্যু হয়েছে।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহ সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধি স্কুলটি ৯ বছরেও পূর্ণাঙ্গতাহীন

চলছে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনার প্রস্তুতি

মার্চ ও এপ্রিলে খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী

আজ রোহিঙ্গাদের দেখতে যাবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব

গনমানুষের প্রিয় নেতা অধ্যাপক মতিয়ার রহমান “৩” ও অধ্যক্ষ আব্দুল হাই “মহেশপুর”

সাগর-রুনি হত্যা মামলা তদন্তে টাস্কফোর্স গঠন

ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

কাপাসিয়ায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

চীনে আতঙ্ক নতুন ভাইরাস; ছড়িয়ে পড়ার শঙ্কায় জরুরি অবস্থা জারি!

অসহযোগ আন্দোলনের ডাক বিএনপির