বৃহস্পতিবার , ২ মে ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ঝিনাইদহে বোরো ধান কর্তন উৎসবের উদ্বোধন

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ২, ২০২৪ ৯:৫৮ অপরাহ্ণ

ছবি ও সংবাদ >> অয়ন ইসলাম : ঝিনাইদহে সমলয় চাষাবাদের আওতায় উৎপাদিত বোরো ধান কর্তন উৎসবের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের ধর্মতলা গ্রামের মাঠে এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।

সেসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার মোশাররফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নুর-এ নবী, অতিরিক্ত কৃষি অফিসার জুনাইদ হাবিব, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মীর রাকিবুল ইসলামসহ স্থানীয় কৃষাণ-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে ওই এলাকায় সমলয় পদ্ধতিতে আবাদকৃত বোরো ধান কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মাধ্যমে কাটা শুরু হয়। অল্প সময় স্বল্প খরচে ধান কর্তন, মাড়াই ও বস্তাবন্দি করতে পেরে খুশি কৃষক। ৬ হাজার ৫’শ টাকায় এক একর জমির ধান ঘরে তুলতে পারবে কৃষক।

কৃষি অফিস জানায়, এ বছর জেলার ৬ উপজেলায় ৮৯ হাজার ২’শ ৬ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় পর্যায়ে ডেইরি আইকন-২০২৩ পুরস্কারে ভূষিত হলো গ্রামীণ জন উন্নয়ন সংস্থা

ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন, এটি আমাদের কমিটমেন্ট : প্রেস সচিব

রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি রফিকুল, সম্পাদক আদিত্য

হলিধানী মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীর নতুন বই বিতরণ

হৃদিসখা’র পূর্ণাঙ্গ কমিটি গঠিত, দিদার সভাপতি, ফারুক সম্পাদক

কুমিল্লায় হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতা আটক

ঝিনাইদহ সদরে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

এক সিনেমায় পরী-বুবলী

সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী’র মৃত্যুতে বাংলাদেশ জাতীয় পার্টি’র শোক

পাল্টা হামলায় ভারতের ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংসের দাবি পাকিস্তানের