সোমবার , ৪ ডিসেম্বর ২০২৩ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

পায়রা উড়িয়ে গাছা উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপি বিজয় মেলার উদ্বোধন

প্রতিবেদক
বার্তা প্রবাহ
ডিসেম্বর ৪, ২০২৩ ১০:২৬ পূর্বাহ্ণ

সৈয়দা রোকসানা পারভীন রুবি : বিজয়ের মাসে গাজীপুর সিটি করপোরেশনের ৩৬ নং ওয়ার্ড গাছা উচ্চ বিদ্যালয় মাঠে গাছা থানা বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের আয়োজনে মাসব্যাপী বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠান গতকাল শনিবার সন্ধ্যায় বর্ণিল সাজে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে শুভ উদ্ধোধন করা হয়েছে।

গাছা উচ্চ বিদ্যালয় ও গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং গাছা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ আক্তার হোসেন টিপুর পরিচালনায় বাঙালি জাতির গৌরব বিজয় মেলা উদ্বোধন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার পিপিএম (অপরাধ দক্ষিণ) মো. ইব্রাহিম খান, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর -২ আসনের সাংসদ সদস্য যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাছা থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো.মহিউদ্দিন আহাম্মেদ মহি।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাছাপ্রেস ক্লাবের সভাপতি ও ৩৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল, গাজীপুর সিটি করপোরেশনের ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন মোল্লা, ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. রাশেদ্দুজ্জামান জুয়েল মন্ডল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর হাসনা হেনা, বঙ্গবন্ধু কলেজ অধ্যক্ষ মোঃ মনির হোসেন, গাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ। গাজীপুর মহানগর শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক মোঃ মজিবুর রহমান, গাছা থানা মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ নবীন হোসেন, সিদ্দিকুর রহমান সিদ্দিক,মামুনুর রশিদ মামুন প্রমুখ। বিজয় মেলা ঘিরে সাজানো হয়েছে বর্ণীল সাজে নাগর দোলা আর বিভিন্ন দোকনের সমারহ যেনো দৃষ্টি নন্দন করে তুলেছে মেলা জুড়ে।

সর্বশেষ - সারা দেশ