মঙ্গলবার , ৬ জুন ২০২৩ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে ৬ বিভাগে

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জুন ৬, ২০২৩ ১১:৩২ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে, দেশের ছয় বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আর চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সোমবার রাতে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে গণমাধ্যমকে এ তথ্য জানান আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।
তিনি আরও জানান, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং চট্টগ্রাম, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, বান্দরবান ও রাজশাহী বিভাগের অন্যান্য জেলাসহ ঢাকা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

ঢাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার, যা দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে বইছে। সন্ধ্যা ৬টায় ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৪৭ শতাংশ। মঙ্গলবার ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৩ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মাসুমের সাথে সাংবাদিকদের মতবিনিময়

মুন্সীগঞ্জে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে হামলা, আহত ৩

টঙ্গীতে আওয়ামী লীগের উঠান বৈঠক

ইদুরের আক্রমণে আমন ধানের ব্যাপক ক্ষতি, কৃষকের কপালে দুশ্চিন্তার ভাজ

চতুর্থ ম্যাচেও জিতল টাইগাররা, হোয়াইটওয়াশের পথে জিম্বাবুয়ে

শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন

আন্তর্জাতিক শ্রমিক দিবসে কালীগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‌্যালী ও পথসভা

উপজেলা নির্বাচনে অংশ নেবে তৃণমূল বিএনপি

বেতারের সঙ্গীত শিল্পী (পল্লীগীতি) হিসেবে মনোনীত হলেন অ্যাড. জুয়েল

দ্বাদশ সংসদে বিরোধী দলীয় নেতা জিএম কাদের, উপনেতা আনিসুল ইসলাম