রবিবার , ২৫ মে ২০২৫ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

মহেশপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ২৫, ২০২৫ ৬:৩৬ অপরাহ্ণ

মোস্তাফিজুর রহমান উজ্জল, সহকারী সম্পাদক : ঝিনাইদহের মহেশপুরে জাতীয় দৈনিক দিনকাল-এর উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাব মহেশপুর এর সিনিয়র সহ-সভাপতি ওবায়দুল হকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার বিকেলে মহেশপুর থানা মোড়ে এই কর্মসূচির আয়োজন করে প্রেসক্লাব মহেশপুর।
মানববন্ধনে প্রেসক্লাব মহেশপুর এর সভাপতি সরোয়ার হোসেন, সহ-সভাপতি জালাল উদ্দিন, জামশেদ আলম বকুল, মোঃ জাকির হোসেন,শহিদুল ইসলাম, সোহেল রানাসহ স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশ নিয়ে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গত শনিবার বিকেলে উপজেলার ভৈরবা বাজার এলাকায় রাজনৈতিক কোন্দলের জেরে বিএনপির দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন আহত হন। সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুরুতর আহত হন সাংবাদিক ওবায়দুল হক। স্থানীয়রা জানান, হামলাকারীরা তাঁর মাথায় আঘাত করে মারাত্মক জখম করে।
সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ৯ জনকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে সাংবাদিক ওবায়দুল হক, মোস্তফা, শরীফুল, আসাদুজ্জামান ও হাসানুজ্জামানের অবস্থা গুরুতর। তাঁদের মধ্যে দুইজনকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজসহ সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তাঁরা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

বড় দলের ভোট বর্জনে ভোট কম পড়ছে : সিইসি

মহিপুর মৎস্য বন্দরের ঐতিহ্যবাহী খাস পুকুর দখল-দূষণে বিলুপ্তির পথে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন ২৮ নভেম্বর

জেল হত্যা দিবস উপলক্ষে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

এমপিওভুক্তির দাবিতে অনার্স-মাস্টার্স শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলছে

জনমতের কেন্দ্রে এবিএম মোশাররফ হোসেন, মন্ত্রিত্বে দেখতে চায় পটুয়াখালীবাসী

জিম্মি বাংলাদেশি জাহাজে অবস্থানরত জলদস্যুর ছবি প্রকাশ

জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত

সারাদেশে অবৈধ প্রার্থী ৭৩১ জন, বৈধ ১৯৮৫ : ইসি

ঝিনাইদহে নকল ও ভেজাল কৃষি উপকরনের ক্ষতিকর প্রভাব বিষয়ে সচেতনতা সভা