মোঃ নূরে আলম : শাহরাস্তি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক ইনকিলাব ও দৈনিক চাঁদপুর প্রবাহের নিজস্ব প্রতিনিধি সৈয়দ আমরুজ্জামান সবুজকে শাহরাস্তি প্রেসক্লাবের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ৬ মে (মঙ্গলবার) দুপুর ১২ ঘটিকায় শাহরাস্তি পৌরসভাস্থ তার নিজস্ব বাসভবন শ্রীপুর মিয়াবাড়ীতে উপস্থিত হয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দ তাকে এই আর্থিক সহায়তার অনুদান প্রদান করা হয়।
উল্লেখ্য, সাংবাদিক সৈয়দ আমরুজ্জামান সবুজ দীর্ঘ ৬ মাস যাবৎ ফুসফুসের ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ঢাকার মহাখালীস্থ ক্যান্সার হাসাপাতাল ও ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অনুদান প্রদান কালে উপস্থিত ছিলেন, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান ভুইঁয়া, সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুদ রানা, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক ও মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো: রুহুল আমিন, অর্থ সম্পাদক মাহবুব হাসান বাবলু এবং দপ্তর সম্পাদক ও মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নুরে আলম প্রমুখ।



















