মঙ্গলবার , ৭ জানুয়ারি ২০২৫ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

শেরপুরে ৩ লক্ষ টাকার ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জানুয়ারি ৭, ২০২৫ ১০:২৬ পূর্বাহ্ণ

হাফিজুর রহমান লাভলু, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সিয়াম বাস কাউন্টারের সন্মুখ থেকে আমদানী নিষিদ্ধ ভারতীয় ৩শত বোতল ফেন্সিডিলসহ আনোয়ার হোসেন নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধারকৃত ফেনসিডিলের বর্তমান বাজার মুল্য প্রায় ৩ লক্ষ টাকা।

সোমবার (৬জানুয়ারি) ভোর রাতে এই অভিযান পরিচালনা করে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক কারবারী উপজেলার রামেরকুড়া গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে।

ঝিনাইগাতী থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে চারটার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এর নির্দেশে এসআই শফিকুল ইসলাম এবং এএসআই শামছুল হকসহ সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে সিয়াম বাস কাউন্টারের সন্মুখ থেকে আনোয়ার হোসেনকে আমদানী নিষিদ্ধ ভারতীয় ৩শত বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. আল আমিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মাদককারবারি আনোয়ার হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। সেই সাথে মাদক নির্মুলে পুলিশের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত