আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : কিছুদিন পূর্বে কালিগঞ্জ উপজেলার ৪নং নিয়ামতপুর ইউনিয়নের সরকারি চাল চুরির সংক্রান্তে সংবাদ প্রকাশ করেন অন্য কোনো একজন সাংবাদিক। কিন্তু সন্দেহ মূলকভাবে জাতীয় দৈনিক বাংলার দূত পত্রিকার স্টাফ রিপোর্টার এবং ঝিনাইদহ প্রেস ইউনিটের কালিগঞ্জ শাখার সভাপতি মোঃ রাকিবুল ইসলাম (৩৭), এর হামলা চালায় কালিগঞ্জ উপজেলার ৪নং নিয়ামতপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহমেদ রনি লষ্কর (৪০), ও তার দল বল।
সাংবাদিক রাকিবুলের উপর ক্ষিপ্ততা প্রকাশ করে ও অকথ্য ভাষায় গালিগালাজ করে এমনকি মেরে ফেলার হুমকিও দেয়। চেয়ারম্যানের সাথে থাকা অজ্ঞাত ৩ থেকে ৪ জন লোক ছিলো তারাও সাংবাদিক রাকিবুলের উপর চড়াও হয়ে এলোপাতাড়ি ভাবে কিল ঘুসি মারেন। এই ঘটনাটি ঘটে ০৭/০৭/২০২৪ ইং তারিখ রোজ রবিবার বেলা আনুমানিক ১২ টা ১৫ মিনিটের সময়। স্থানটি হচ্ছে, কেয়া বাগান গ্রামস্থ্য আসাদুল হোসনিন কেয়াবাগান আদর্শ কলেজ মাঠে।
সে সময়ে সেখানে উপস্থিত ছিলেন, জাতীয় দৈনিক বিকাল বার্তার ক্রাইম রিপোর্টার ও ঝিনাইদহ প্রেস ইউনিটের কালিগঞ্জ শাখার সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন (৪৫), তিনি আগাইয়া গেলে তাকেও এলোপাতাড়ি ভাবে কিল ঘুসি মারেন ইউনিয়ন চেয়ারম্যান রাজু আহমেদ রনি লষ্কর। চেয়ারম্যান এটাও বলেন, ভবিষ্যতে মারাত্মক ভাবে ক্ষতি করবে যে কোনো ভাবে। এরপর ঘটনা স্থানে লোকজন জড়তা ও তাদের সহায়তায় সাংবাদিকেরা সেখান থেকে বেরিয়ে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেয়ে চিকিৎসা করান এবং পারিবারিক ভাবে আলোচনা করে স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গের নির্দেশে কালিগঞ্জ থানা একটা অভিযোগ করেন সাংবাদিক রাকিবুল ইসলাম।



















