রবিবার , ২৬ মে ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

কলেজছাত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরালের হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগ

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ২৬, ২০২৪ ৭:১২ অপরাহ্ণ

হাফিজুর রহমান লাভলু, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় কলেজছাত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল করার হুমকি দিয়ে পরিবারের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে ১৯ মে উপজেলার গৌরিপুর ইউনিয়নের গিলাগাছা গ্রামে।

জানা গেছে,ওই গ্রামের দিনমজুরের মেয়ে ঝিনাইগাতী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রীর একটি আপত্তিকর ছবি বানিয়ে একই গ্রামের ৫ যুবক কলেজ ছাত্রীর পরিবারের কাছে ১লাখ টাকা চাঁদা দাবি করে।

ওই যুবকরা হলো,একই গ্রামের কাশেম আলীর ছেলে ইসরাফিল, খোকামিয়ার ছেলে উসমান, শহিদুল্লাহর ছেলে আলমগীর, ফারুক মিয়ার ছেলে নাইম ও বৈরাগীপাড়া গ্রামের শাহজাহানের ছেলে মোশারফ।

কলেজছাত্রীর পরিবার সুত্রে জানা গেছে, উল্লেখিত যুবকরা বেশ কিছুদিন থেকে ওই কলেজছাত্রীর পিছু নেয়। পরে তারা আপত্তিকর ছবি বানিয়ে পরিবারের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল করে দিবে বলে কলেজছাত্রীর পিতাকে হুমকি দেয়া হয়। ২০ মে এব্যাপারে কলেজছাত্রীর বাবা বাদী হয়ে ঝিনাইগাতী থানায় উল্লেখিত যুবকদের আসামি করে একটি অভিযোগ দায়ের করেন।

২৬ মে রোববার এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কোন পদক্ষেপ নেয়া হয়নি বলে জানান কলেজছাত্রীর পরিবার। কলেজছাত্রীর পরিবারের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের করার পর থেকে অভিযুক্তরা অভিযোগ তোলে নিতে নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছেন। ফলে কলেজ ছাত্রীর পরিবার নিরাপত্তাহিনতায় ভোগছেন।

এব্যাপারে সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল আলমের সাথে কথা হলে তিনি এ বিষয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

শীতের রাতে কম্বল নিয়ে ভাসমান বেদে পল্লীতে নল‌ছি‌টির ইউএনও মো. নজরুল ইসলাম

পাখি ভ্যানের ধাক্কায় ৫ বছরের শিশুর মৃত্যু

শরীয়তপুরে বিটিএসএফ এর মতবিনিময় সভা ও ফল উৎসব এবং সংবর্ধনা

জীবননগরে সমবায় অফিস কর্তৃক একদিনের ভ্রাম্যমান প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

গাজায় সংঘাত আরো বাড়বে, আশঙ্কা ইরানের

শেরপুরে জাতীয় পতাকার আদলে সেজেছে এটিআই’ সবজির মাঠ

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সরকারের কিছু করার নেই: আইনমন্ত্রী

ঝালকাঠিতে ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় প্রস্তুত ৮৮৫ আশ্রয় কেন্দ্র

অকাল মৃত্যু ঠেকাতে মোটরযানের গতিসীমা নির্দেশিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা : নাহিদ