রবিবার , ১৯ মে ২০২৪ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

বৃহস্পতিবার পর্যন্ত থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ১৯, ২০২৪ ৯:৩৬ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : টানা কয়েকদিন গরমের পর শনিবার সকালে রাজধানীর আকাশ ছিলো মেঘলা। কিছু এলাকায় হালকা বৃষ্টি হয়। পরিমাণে কম হলেও, বৃষ্টি আর মেঘলা আবহাওয়ায় কমেছে গরমের প্রকোপ। স্বস্তি মিলেছে নগরবাসীর।

আবহাওয়া অফিস বলছে, আগামী ২৩ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হতে পারে। এছাড়া, কিছু এলাকায় শিলাবৃষ্টিও হতে পারে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে জানান, আগামী কয়েকদিন ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, রংপুর ও বরিশাল বিভাগের দুই একটি জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে।
এরপরে আবারও মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ শুরু হতে পারে, জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময়ে বঙ্গোপসাগরে একটি লঘু চাপ সৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

এদিকে, টানা তাপপ্রবাহের পর শনিবার রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে দেখা মিলেছে বৃষ্টির।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে ১২ দলীয় জোটের শোক

জনমতের কেন্দ্রে এবিএম মোশাররফ হোসেন, মন্ত্রিত্বে দেখতে চায় পটুয়াখালীবাসী

ঝিনাইদহে ভর্তুকি মুল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

গলাচিপায় ১০ শয্যা মা ও শিশু হাসপাতালে সার্বক্ষণিক সেবা কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন

ঝিনাইদহে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

কতটা উপকারী ভাতের মাড়, চাল ভেজানো পানি

শ্যামনগরে সুপেয় পানি সংকট নিরসনের দাবিতে খালি কলস নিয়ে মানববন্ধন

প্রেস কাউন্সিলকে শক্তিশালী করার আহ্বান প্রধান বিচারপতির

বুধবার অবরোধ ও বৃহস্পতিবার হরতাল বিএনপির

নড়িয়ার ভোজেশ্বর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৩ নং ওয়ার্ড কর্মী সভা অনুষ্ঠিত