রবিবার , ৯ জুন ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

শ্যামনগরে সুপেয় পানি সংকট নিরসনের দাবিতে খালি কলস নিয়ে মানববন্ধন

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জুন ৯, ২০২৪ ১০:০৩ অপরাহ্ণ

সাতক্ষীরা জেলা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সুপেয় পানির সংকট নিরসনের দাবিতে খালি কলস মাটিতে উপুড় করে দিয়ে লবণ জলে জীবন জ্বলে শীর্ষক মানববন্ধন করেছেন স্থানীয় নারীরা । শনিবার (৮) জুন বিকালে উপজেলার মুন্সিগঞ্জ মথুরাপুর গ্রামের জেলেপাড়ায় সেচ্ছাসেবী সংগঠন শরুব ইয়ুথ টিম বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এই মানববন্ধনের আয়োজন করেন । মানববন্ধনে শরুব ইয়ুথ টিমের নির্বাহী পরিচালক এস এম জান্নাতুল নাঈম বলেন , উপকূলীয় জেলাগুলোতে অঞ্চল ভিত্তিক পানি সংকটের ধরন চিহ্নিত করে সুপেয় পানিতে সর্বজনীন ন্যায্য ও টেকসই প্রবেশগম্যতা নিশ্চিত করতে সরকারি বরাদ্দ এবং বিনিয়োগ বৃদ্ধি করতে হবে । পানি পরিসেবাকে আরো সাশ্রয়ী করার উদ্যোগ গ্রহণ করতে হবে । উপকূলীয় কন্যা তনুশ্রী মন্ডল বলেন , উপকূলীয় এলাকায় ভূ- গর্ভস্থ পানির ব্যবহার বন্ধ করতে হবে । জলাশয় খনন করে তাতে বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা করতে হবে । অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঈশ্বরীপুর ইউনিটের আব্দুস সালাম , স্বপ্না পারভীন , রুপালী প্রমুখ ।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

ভূয়া সনদের প্রমাণ মিললো শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস মিমের

ঠাকুরগাঁওয়ে অভিনব কায়দায় প্রতিবন্ধী ভাতাভোগীদের অর্থ আত্মসাৎ পুলিশের প্রেস ব্রিফিং

কোভিড টিকার জন্য চিকিৎসায় নোবেল পেলেন দুই গবেষক

দুবাইয়ে গোপন সম্পদের পাহাড়, তালিকায় ৩৯৪ বাংলাদেশি

মরহুম আজিজুর রহমান মন্ডলের ১৯তম মৃত্যু বার্ষিকী পালিত

১৫ নভেম্বর থেকে হজের নিবন্ধন

আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদ্ণ্ড

৯ বছর পর কুয়াকাটায় বসছে পর্যটন কার্নিভাল

জাতীয় পর্যায়ে ডেইরি আইকন-২০২৩ পুরস্কারে ভূষিত হলো গ্রামীণ জন উন্নয়ন সংস্থা

ক্যান্সারে আক্রান্ত শাহরাস্তি প্রেসক্লাবের সাংবাদিক আমিরুজ্জামান সবুজকে আর্থিক অনুদান প্রদান