সোমবার , ১২ মে ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

গলাচিপায় ১০ শয্যা মা ও শিশু হাসপাতালে সার্বক্ষণিক সেবা কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ১২, ২০২৫ ৪:০২ অপরাহ্ণ

মোঃ হাফিজ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় ১০ শয্যা মা ও শিশু হাসপাতালে সার্বক্ষণিক সেবা কার্যক্রম চালু ও এম. বি. বি. এস ডাক্তার দ্বারা পরিচালনার দাবিতে সর্বস্তরের জনগণ মানববন্ধন করেছে। সোমবার সকাল ১০টায় শহরের বালুর মাঠে অবস্থিত হাসপাতালের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

হাসপাতালের কার্যক্রম শুরুর পর থেকেই লোকবল ও এম. বি. বি. এস ডাক্তারের অভাবে উপজেলার মা ও শিশুরা কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হয়ে আসছে। সরকার যে উদ্দেশ্যে হাসপাতালটি নির্মাণ করেছিল তা ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। মা ও শিশুর স্বাস্থ্য সেবা নিশ্চিতে জরুরি ভিত্তিতে হাসপাতালে প্রয়োজনীয় লোকবল ও এম. বি. বি. এস ডাক্তার নিয়োগ করে হাসপাতালে সার্বক্ষণিক সেবা কার্যক্রম চালুর জন্য সর্বস্তরের জনগণ মানববন্ধন করতে বাধ্য হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র শাহ জুবায়ের আব্দুল্লাহ, পটুয়াখালী সরকারি কলেজের ছাত্র মাহমুদুল হাসান রুবেল প্রমুখ।

সর্বশেষ - সারা দেশ