বুধবার , ১ মে ২০২৪ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

বাংলাদেশ-সৌদির যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ১, ২০২৪ ৯:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ও সৌদি আরবের যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে। তারা এখন কারিগরি বিষয় নিয়ে কাজ করছেন এবং বাংলাদেশের কারিগরি দলের সঙ্গে বৈঠক করবেন।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি’র সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে সৌদি আরবের সহকারী জ্বালানি মন্ত্রী ইঞ্জিঃ মোহাম্মদ আল ইব্রাহিম এ কথা জানান।

আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার রাতে সৌদি আরবের সহকারী জ্বালানি মন্ত্রীর অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় তারা দুই দেশের মধ্যকার অংশীদারিত্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে সৌদি সহকারী জ্বালানী মন্ত্রী বাংলাদেশকে তাদের জ্বালানি সহযোগিতার আগ্রহের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের পক্ষ থেকে বিলম্বিত অর্থপ্রদান পদ্ধতিতে অপরিশোধিত তেল কেনার যে প্রস্তাব দেয়া হয়েছে তা সৌদি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। বৈঠকে তারা জেভি পিএপি সার প্ল্যান্ট নিয়েও আলোচনা করেন।

একই দিনে উপদেষ্টা সালমান এফ রহমান সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) এর চিফ অফ স্টাফ এবং বোর্ড অফ ডিরেক্টর্সের সেক্রেটারি জেনারেল সাদ আল কোরডের সাথেও তার অফিসে বৈঠক করেন।

এসময় পিআইএফ মহাসচিব উপদেষ্টাকে তার কার্যালয়ে স্বাগত জানিয়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। মহাসচিব পতেঙ্গা বন্দরে সৌদি কোম্পানি রেড সি গেটওয়ে টার্মিনালের (আরএসজিটি) বিনিয়োগে সন্তোষ প্রকাশ করেন।

এছাড়াও তারা বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগ করতে আগ্রহী ৮০টি সৌদি কোম্পানির তালিকা শেয়ার করেন এবং পিআইএফ তাদের কোম্পানির মাধ্যমে বাংলাদেশের উন্নয়নমূলক যাত্রায় যোগ দেবে বলে আগ্রহ প্রকাশ করেন।

সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিশেষ সভায় যোগদান শেষে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি এসব দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

রাজাপুরে অস্ত্রের মুখে জিম্মি করে দুই ব্যবসায়ীর ঘরে ডাকাতি, টাকা ও সোনাসহ মালপত্র লুট

কেক কেটে আনন্দমুখর পরিবেশে তুবা’র ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে নিহত রবিউল ইসলাম রনি

আ.লীগের যৌথসভা শুক্রবার

চলছে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনার প্রস্তুতি

সাংবাদিকদের ওপর মামলা ও হামলার প্রতিবাদে বিডিজেএ’র প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

ব্যাংক হিসাবে ৭ হাজার নতুন কোটিপতি

আম নিয়ে সিন্ডিকেটের ব্যাপারে সজাগ থাকতে হবে: রাজশাহীতে কৃষিমন্ত্রী

মহেশপুরের নবাগত ইউএনও খাদিজা খাতুনকে ফুলের শুভেচ্ছা জানালেন বিদায়ী ইউএনও

এক মাস চিনি না খেলে কী কী লাভ হবে শরীরের?