সোমবার , ২৯ জানুয়ারি ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

জাতীয় পার্টির রওশনপন্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জানুয়ারি ২৯, ২০২৪ ৫:৫২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে বহিষ্কারের একদিন পর নতুন কর্মসূচি ঘোষণা করেছে রওশনপন্থীরা। আগামী ২ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন করার ঘোষণা দিয়েছে তারা।

সোমবার জাতীয় পার্টির একাংশের মহাসচিব মামুনুর রশীদ এই কর্মসূচি ঘোষণা করেন।

এর আগে গতকাল রবিবার গুলশানে রওশন এরশাদের বাসায় সভা শেষে আগামী ২৮ ফেব্রুয়ারি অথবা ১ মার্চ জাতীয় পার্টির কাউন্সিল হবে বলে জানানো হয়। এদিকে, জাতীয় পার্টির (জাপা) কমিটি পরিবর্তন করে রওশনপন্থিদের কমিটিকে আমলে নিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে চিঠি দিয়েছে দলটির একাংশ।

আজ এ চিঠি দেন রওশন এরশাদের ঘোষিত কমিটির মহাসচিব কাজী মো. মামুনূর রশিদ।

চিঠিতে বলা হয়েছে, ‘২৮ জানুয়ারি জাতীয় পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এবং একাদশ সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের গুলশানস্থ বাস ভবনে জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের এক জরুরি বর্ধিত সভায়, সর্বসম্মতিক্রমে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুকে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

‘এ সভায় নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে জাতীয় পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা বেগম রওশন এরশাদ জাতীয় পার্টির গঠনতান্ত্রিক ক্ষমতাবলে পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন এবং পার্টি চেয়ারম্যান তার ক্ষমতা বলে কাজী মো. মামুনূর রশিদকে অন্তর্বর্তিকালীন (পরবর্তী সম্মেলন না হওয়া অবধি) জাতীয় পার্টির মহাসচিব নিয়োগ করেছেন।’

‘বর্তমানে নিবন্ধন নম্বর-১২ জাতীয় পার্টির চেয়ারম্যান বেগম রওশন এরশাদ এবং মহাসচিব কাজী মো. মামুনূর রশিদ জাতীয় পার্টির দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।’

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

হামলা গুলি সংঘর্ষে ভোট

কুয়াকাটায় নারী কৃষকদের অংশগ্রহনে বুট ক্যাম্পিং কর্মশালা

২১০ আসনে প্রার্থিতা প্রত্যাহার জাকের পার্টির

কাপ্তাই কেপিএম চম্পাকুঁড়ি খেলাঘর আসর এর উদ্যোগে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষের দুর্নীতির অভিযোগ

বাংলাভিশনের শাফিন খানের মৃত্যুতে ডিএসইসি’র শোক

উচ্চ আদালতে প্রার্থীতা ফিরে পাওয়ায় পাল্টে গেছে সিরাজগঞ্জ-৩ আসনের হিসেব নিকেশ

এসএসসি পরীক্ষা হবে দশম শ্রেণির সিলেবাসে, এইচএসসি হবে দুইবার

গ্লোবাল কনজ্যুমার অ্যান্ড হিউম্যান রাইটস ফোরামের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসছেন সড়ক নিরাপত্তার আজাদ হোসেন

কালিগঞ্জ বাজার তদারকিমূলক অভিযান