বুধবার , ৮ জুলাই ২০২৬ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

শরীয়তপুরে পরীক্ষা শেষে শিক্ষার্থীকে কুপিয়ে ও মারধরের অভিযোগ: পালং মডেল থানায় এজাহার

প্রতিবেদক
admin2
জুলাই ৮, ২০২৬ ১১:৩২ পূর্বাহ্ণ

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর সদর উপজেলায় পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে কুপিয়ে ও মারধরের অভিযোগে পালং মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে। আহত শিক্ষার্থীর বাবা শওকত হাওলাদার বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, আহত শিক্ষার্থী বাদশা ফয়সাল পালং তুলাসার সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। গত ৭ জুলাই ২০২৬ তারিখে বিদ্যালয়ের পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে শরীয়তপুর পৌর এলাকার ঈদগাহ মাঠের পূর্ব পাশে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন তার পথরোধ করে।

অভিযোগে বলা হয়, পরীক্ষার সময় উত্তরপত্র দেখাতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা তার ওপর হামলা চালায়। এ সময় রাঘব বাঈন (১৫) ও আহসান মাহমুদ আয়ান (১৫) সহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন তাকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে ধারালো চাকু দিয়ে মাথায় কোপ দেওয়া হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপরও হামলাকারীরা লাঠিসোঁটা দিয়ে তাকে মারধর করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ঘটনাস্থলের আশপাশে থাকা সিসিটিভি ক্যামেরায় হামলার দৃশ্য ধারণ হয়েছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজে আসতে পারে।

এ ঘটনায় আহত শিক্ষার্থীর বাবা শওকত হাওলাদার (৫৫), পিতা- মৃত অ্যাডভোকেট জয়নাল আবেদীন, সাং- চরবেদভেদ, ডাকঘর- ধানুকা, থানা- পালং, জেলা- শরীয়তপুর, অভিযুক্ত রাঘব বাঈন (১৫) ও আহসান মাহমুদ আয়ান (১৫) এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করে পালং মডেল থানায় এজাহার দায়ের করেছেন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

জামালপুরে স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাংচুর

পাক-অধিকৃত কাশ্মীরসহ ৯ স্থানে ভারতের হামলা

তারেক রহমানের পক্ষ থেকে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

যশোরে দৈনিক কল্যাণ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলা, বাঘারপাড়া প্রেসক্লাবের নিন্দা

ওয়াজিউল হক শরীফের দ্রোহের মহাকাব্য বইয়ের মোড়ক উম্মোচন

গাজীপুর বিলাশপুর দেড় কোটি টাকা মূল্যের হেরোইন ও ইয়াবাসহ নারী গ্রেফতার

নোবিপ্রবিতে পদবঞ্চিত ৬৯ শিক্ষকের পদোন্নতি

আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদ্ণ্ড

জামায়াতের কর্মসূচি বন্ধে আবেদনের শুনানি পিছিয়ে ১২ নভেম্বর

সারাদেশে অপরিবর্তিত থাকতে পারে দিন ও রাতের তাপমাত্রা