মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কার্যপরিধিতে যুক্ত হলো জুলাই অভ্যুত্থান

প্রতিবেদক
বার্তা প্রবাহ
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ১১:০৮ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কার্যপরিধিতে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান। এজন্য মন্ত্রণালয় ও বিভাগগুলোর কার্যপরিধির রুলস অব বিজনেস সংশোধন করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

সংবিধানের অনুচ্ছেদ ৫৫-এর দফা (৬) এ প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ এর নিম্নরূপ অধিকতর সংশোধন করলেন-রুলসের সিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস অ্যামং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিস অ্যান্ড ডিভিশনস) এর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিধিতে নতুন একটি এন্ট্রি যুক্ত করা হয়েছে।

‘Matters relating to July Mass Uprising 2024’ অর্থাৎ ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ সম্পর্কিত বিষয়াদি’ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নতুন কর্ম পরিধিতে যুক্ত হয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করা হচ্ছে। সোমবার মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই আজম সাংবাদিকদের জানিয়েছেন, জুলাই অধিদপ্তর গঠনের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। এ সপ্তাহে অধিদপ্তর গঠন হয়ে যাবে। অধিদপ্তর করার নিরিখে একটি নীতিমালাও হয়েছে।

এছাড়া জুলাই অভ্যুত্থানে নিহতদের তালিকার গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। আহতদের তালিকাও প্রকাশের অপেক্ষায় রয়েছে। এ তালিকার ভিত্তিতে বিভিন্ন সহযোগিতা দেবে মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয়। মূলত জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের অধীনে এ সহযোগিতা দেওয়া হবে।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

জলঢাকায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মহেশপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বদলগাছীতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

না ফেরার দেশে কমিউনিস্ট নেতা হায়দার আকবর খান রনো

তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে মাঠে কাজ করে যাচ্ছেন- এ্যাড. এম হেলাল উদ্দিন

ঝিনাইগাতি-শ্রীবরদী উপজেলায় যারা নির্বাচিত হলেন

কোটচাঁদপুরে পোলিং এজেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত

কলাপাড়ায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে অভিনব কায়দায় প্রতিবন্ধী ভাতাভোগীদের অর্থ আত্মসাৎ পুলিশের প্রেস ব্রিফিং

নব নিযুক্ত প্রধান বিচারপতির শপথ আজ