নিজস্ব প্রতিবেদক : আজ ১লা জানুয়ারি ২০২৫ ইংরেজি নববর্ষের প্রথম দিন, ইংরেজি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে নতুন বছরে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন তুবা সমাজ কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,বার্তা প্রবাহ পত্রিকার মহানগর সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ গণমাধ্যম পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন পুরাতন বছরে আমরা কাছের ও দুরের অনেককেই হারিয়েছি, পাওয়া না পাওয়া, অভিমান ব্যর্থতা ও সকল গ্লানি মুছে গিয়ে নতুন বছর আমাদের সামনে উপস্থিত, নতুন বছরের নতুন সূর্যদয়ে আপনাদের সবকিছুই ভরে উঠুক পূর্নতায় এ কামনায় দেশবাসী সহ সকল শুভাকাঙ্ক্ষী ও সকল সাংবাদিক ভাই বোনদের কে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।
নতুন বছরের দিন গুলো হয়ে উঠুক সুন্দর, বর্নময় হয়ে উঠুক আপনাদের জীবনের প্রতিটি অধ্যায়, নতুন বছর নতুন ভাবে, নতুন সাজে, নতুন কাজে, নতুন আনন্দে, নতুন ভালোবাসা সাফল্য ও সৌভাগ্যে সর্বদা ঘিরে থাক আপনাদের জীবন। নতুন বছর সবার জন্য বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি। সৌহার্দ্য ও সম্প্রতির সু বাতাস ছড়িয়ে পড়ুক বিশ্বব্যপী।
আপনারা সবাই ভালো থাকবেন সেই কামনা করি, মনের সকল গ্লানি ভুলে জীবন গড়ুন নতুন ভাবে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। Happy New Year 2025



















