মঙ্গলবার , ৪ মার্চ ২০২৫ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

পরকীয়া সন্দেহে স্বামী-স্ত্রীকে বেধড়ক মারধর, শ্লীলতাহানির অভিযোগ

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মার্চ ৪, ২০২৫ ১২:২৩ অপরাহ্ণ

সৌমিত্র সুমন, পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় পরকীয়া সন্দেহে স্বামী-স্ত্রীকে বেধড়ক মারধর, শ্লীলতাহানি এবং অশ্লীল ভিডিও ধারণের অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় চার দিন হাসপাতালে চিকিৎসা নেয়ার পর ভুক্তভোগী নারী নুরজাহান বেগম (৩৫) সোমবার রাতে কলাপাড়া থানায় ১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামে এ ঘটনা ঘটে। নুরজাহান বেগম তার দ্বিতীয় স্বামী শামিমকে (৪০) সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে তেগাছিয়া থেকে ডাক্তার দেখাতে চাপলী বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে তুলাতলী এলাকায় পৌঁছলে ওই গ্রামের সাইফুল, বশির, স্বপন ও নুর আলমসহ ১০ যুবক তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। পরে তাদের বেধড়ক মারধর করা হয়।

নুরজাহান অভিযোগে উল্লেখ করেন, হামলাকারীরা পাশের একটি বিলের মধ্যে নিয়ে ফের মারধর করে এবং তাকে শ্লীলতাহানি করে। এসময় তার স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। তাদের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।

নুরজাহান বেগম বলেন, “আমার স্বামীকে পরকীয়ার মিথ্যা অভিযোগে মারধর করেছে। আমাকে বিবস্ত্র করে নির্যাতন করেছে। এখন থানায় ঘুরেও বিচার পাচ্ছি না।”

স্বামী শামিম বলেন, “আমাদের কোন দোষ নেই। বিনা কারণে আমাদের এভাবে নির্যাতন করা হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার চাই।অভিযুক্ত সাইফুল ইসলাম বলেন তারা বৈধ স্বামী স্ত্রী না।আপত্তিকর অবস্থায় পাওয়া যায়।পরে আমাদের উপরে হামলা চালায়। তাদের অভিযোগ মিথ্যা ও বানোয়াট।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

নলছিটিতে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

বিএনপি চাঁদাবাজি-দখলবাজির মধ্যে নেই : মির্জা আব্বাস

গ্রাম আদালত প্রকল্পের শরীয়তপুর জেলা টীমের সাথে মতবিনিময় সভা

হিলিতে চেয়ারম্যান কাউছারকে পুর্নবহালের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

নলছিটিতে কৃষকদের মাঝে নারিকেল চারা, বীজ ও সার বিতরণ

ফিল্ম ক্লাবের নির্বাচনে সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন পলি

আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সেনাবাহিনীর মর্যাদা ক্ষুণ্ণ করেছে: গণতন্ত্র মঞ্চ

ভালুকা উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন, জাহাঙ্গীর সভাপতি হুমায়ুন সম্পাদক

কাপ্তাই অনিয়ম-দূর্নীতি অভিযোগ, ১ কোটি ৭৪ লাখ টাকার প্রজেক্টে উপকারভোগী নেই একজনও!