শনিবার , ২ নভেম্বর ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

পরিবেশ রক্ষায় হাটশ হরিপুর ইউনিয়নের স্কুলগুলোতে বৃক্ষ বিতরণ

প্রতিবেদক
বার্তা প্রবাহ
নভেম্বর ২, ২০২৪ ৯:৪৫ পূর্বাহ্ণ

উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া : হাটশ হরিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুলে পরিবেশ সচেতনতায় “জাহিদ ফাউন্ডেশন” এর উদ্যোগে বৃক্ষ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির মূল লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের গুরুত্ব এবং সবুজায়নের প্রয়োজনীয়তা তুলে ধরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “জাহিদ ফাউন্ডেশন” এর প্রতিষ্ঠাতা মোঃ জাহিদুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “পরিবেশ রক্ষা ও বৃক্ষ সংরক্ষণ শুধুমাত্র বর্তমান প্রজন্মের জন্যই নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশ সংরক্ষণের দায়িত্ব নিতে সবাইকে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া) এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এম.ডি. আব্দুল্লাহ আল মাশুদ। এছাড়াও স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।

বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীরা গাছের গুরুত্ব সম্পর্কে জানতে পারে এবং পরিবেশ রক্ষায় তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হয়। গাছ রোপণ ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে কিভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করা যায় তা নিয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি করা হয়।

জাহিদ ফাউন্ডেশনের এ উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে এবং এটি ভবিষ্যতে পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মের মাঝে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

ধোলাইখালে সংঘর্ষ : বিএনপির চার শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কালীগঞ্জে নায্য মূল্যের দোকান খুললো বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খানকে ফুলের শুভেচ্ছা

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৪৮ নং ওয়ার্ডে গণসংযোগ

টঙ্গীতে আওয়ামী লীগের উঠান বৈঠক

ঝালকাঠিতে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগে ছোট গ্রেফতার

ঝিনাইদহে চলছে ২০২৪ এর বই বিতরনী অনুষ্ঠান

বাঘারপাড়ায় প্রকৌশলীকে লাঞ্চিত করার অভিযোগ

মির্জা ফখরুলসহ কারাবন্দি নেতাদের বাসায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা

চাঁপাইনবাবগঞ্জের আম যাচ্ছে লন্ডন সুইডেনে