রবিবার , ১ অক্টোবর ২০২৩ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

টঙ্গীবাড়ীতে বাড়ি দখল নিয়ে টানটান উত্তেজনা

প্রতিবেদক
বার্তা প্রবাহ
অক্টোবর ১, ২০২৩ ৪:১৯ অপরাহ্ণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি : টঙ্গীবাড়ীতে বাড়ি দখলকে কেন্দ্র করে বিবদমান দুই গ্রুপের মধ্যে টানটান উত্তেজনা চলছে। বাড়ির মালিক দাবীদার উপজেলার বলই গ্রামের দেলোয়ার খান জানান নিজ আত্মীয়দের মাঝে চেয়ারম্যানের মাধ্যমে মৌখিক আপোষ বন্টননামা করলেও প্রতিপক্ষ জমি বুঝিয়ে না দিয়ে বলপূর্বক আমার ফসলী জমি ভরাট করেছে। আমার মালিকানা ভরাটকৃত ভূমিতে আমি শতাধিক মেহগনি গাছ রোপন করে বাঁশের বেড়া দেই। মুক্তারপুরের মনির মন্ডল, বলই গ্রামের সাইফুল ইসলাম শেখ, শেলিম শেখ ও সোনালী বেগম ১০-১২ জন ভাড়াটে লোক এনে আমার রোপনকৃত মেহগনি গাছ উঠিয়ে ফেলে দেয় এবং বেড়া ভেঙে ফেলে। স্থানীয় রোবেল খান জানায় সাইফুল মারমুখী হয়ে তার লোকজন নিয়ে দেলোয়ার খানের পৈতৃক ২১শতাংশ ভূমির গাছ এবং বেড়া দিবালোকে উঠিয়ে নিয়ে যায়।
অন্যদিকে সোনালী বেগম জানায় দেলোয়ার খান গংদের মৌখিকভাবে বিবদমান জমির পরিবর্তে অন্য জমি দেয়ার কথা বলেই ফয়সালা করে জমি ভরাট করা হয়েছে। এলাকাবাসী জানায় দেলোয়ার খান গংদের অনত্র জমি দেয়ার কথা থাকলেও সোনালী বেগম গংরা তা না দিয়েই জমিটি ভরাট করেছে যার কোন দলিল তৈরি হয়নি। আউটশাহী ইউনিয়নের চেয়ারম্যান সেকান্দর বেপারী জানিয়েছেন বিষয়টি ফয়সালা করা হলেও কাগজেপত্রে সমাধান না হওয়ায় উভয়পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে, যা সমাধানযোগ্য।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

বনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সফলভাবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঝিনাইদহে মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন কারদন্ড

জেল হত্যা দিবস উপলক্ষে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাংবাদিকদের স্বাধীনতা ও স্বার্থরক্ষায় রাষ্ট্রকে ভুমিকা নিতে হবে: বিএমএসএফ

এজেএফবি স্টার অ্যাওয়ার্ডে শ্রেষ্ট পরিচালক পলাশ মণি দাস

টেলিভিশন নাট্যকার সংঘে’র সাংগঠনিক সম্পাদক রাজীব মণি দাস

ঝিনাইদহের সিও সংস্থার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পহেলা বৈশাখে হরিণাকুন্ডু উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ আবুল হাসান মাস্টারের শুভেচ্ছা

দৌলতখান রিপোটার্স ইউনিটির পক্ষ থেকে নব নির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচছা