অপরাধ প্রতিবেদক : বরিশাল নগরীর রুপাতলী ২৫ নং ওয়ার্ড গ্যাস্টার বাইন এলাকায় জমি দখলের জের ধরে এক ঠিকাদার কে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে ভূমিদস্যু হানিফ খান গং। আহতকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুন) দুপুর ১টায় গ্যাস্টার বাইন সংলগ্ন আহতের নিজ বাড়ীতে এ হামলার ঘটনা ঘটে।
আহত কিবরিয়া জানান আমার জমিতে দীর্ঘদিন ধরে জবর দখল করে কিছু গাছ লাগায় হানিফ। সেই গাছ গত ২৭ মে রোমালের তাণ্ডবে গাছ ভেঙে আমার ঘরের উপর পড়ে ২৫ শে জুন মঙ্গলবার দুপুরে আমার বাড়ির আঙ্গিনার আমি আমার পুকুরে পাইলিং নির্মাণ করি। এ সময় হানিফ আমাকে বাঁধা প্রদান করে আমি বলি আমার জমিতে আমি নির্মাণ করি আপনার সমস্যা কি এই কথা বলায় ক্ষিপ্ত হয়ে তারা আমাকে হত্যার উদ্দেশ্যে রামদা এবং চাপাতিসহ দেশীয় অস্ত্র সস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। আমার ডাক চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় আমাকে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
কিবরিয়ার সহধর্মিনী বলেন হানিফ একজন বিএনপি’র কথিত নেতা। সে সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা জিয়াউদ্দিনের নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে এবং নিরীহ মানুষের জমি দখল করে। হানিফের অত্যাচারে তার পরিবার অতিষ্ঠ হয়ে পড়েছে। এছাড়াও হানিফের বিরুদ্ধে গাড়ি পোড়া মামলা সহ কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে যাহার নং ৫১ তাং ২৬-০৬-২০২৪ইং।


















