উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া : হাটশ হরিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুলে পরিবেশ সচেতনতায় "জাহিদ ফাউন্ডেশন" এর উদ্যোগে বৃক্ষ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির মূল লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের গুরুত্ব এবং সবুজায়নের প্রয়োজনীয়তা তুলে ধরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন "জাহিদ ফাউন্ডেশন" এর প্রতিষ্ঠাতা মোঃ জাহিদুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “পরিবেশ রক্ষা ও বৃক্ষ সংরক্ষণ শুধুমাত্র বর্তমান প্রজন্মের জন্যই নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশ সংরক্ষণের দায়িত্ব নিতে সবাইকে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া) এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এম.ডি. আব্দুল্লাহ আল মাশুদ। এছাড়াও স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।
বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীরা গাছের গুরুত্ব সম্পর্কে জানতে পারে এবং পরিবেশ রক্ষায় তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হয়। গাছ রোপণ ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে কিভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করা যায় তা নিয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি করা হয়।
জাহিদ ফাউন্ডেশনের এ উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে এবং এটি ভবিষ্যতে পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মের মাঝে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ মনির হোসেন কাজী
বার্তা প্রবাহ পত্রিকা (রেজিঃ নং- ডিএ-৪০৪৯) এর একটি অনলাইন প্রকাশনা।
২/সি, পুরানা পল্টন, ঢাকা-১000। মোবাইল : +৮৮ ০১৯ ১১৮০ ৪৫৮১
ই-মেইল : bartaprobah@yahoo.com