সোমবার , ২৮ অক্টোবর ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

শেয়ারবাজারে রেকর্ড পতন

প্রতিবেদক
বার্তা প্রবাহ
অক্টোবর ২৮, ২০২৪ ১০:০৭ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : সপ্তাহের প্রথম দিনে ভয়াবহ দরপতন হয়েছে শেয়ারবাজারে। এক দিনে মূল্যসূচক কমেছে রেকর্ড ১৪৯ পয়েন্ট। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। সূচক কমে ৫ হাজার পয়েন্টের নিচে নেমেছে। যা গত ১১ জুনের পর সর্বনিম্ন। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে।

দিনের লেনদেন শেষে ডিএসইতে লেনদেন হওয়া ৩৪১টি প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে। বেড়েছে মাত্র ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৪৯ পয়েন্ট কমে ৪ হাজার ৯৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। চলতি বছরের ১১ জুন সর্বনিম্ন সূচক ৫ হাজার পয়েন্টে নেমেছিল। ওইদিন সূচক ছিল ৫ হাজার ৭০ পয়েন্ট। সবকটি মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৩০৩ কোটি ১৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩০৬ কোটি টাকা। সে হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৩ কোটি টাকা। টাকার পরিমাণে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইসক্রিমের শেয়ার। ১৪ কোটি টাকার লেনদেন হয়েছে প্রতিষ্ঠানটির। ৯ কোটি টাকার শেয়ার লেনদেনে গ্রামীণফোনের শেয়ার ছিল দ্বিতীয় শীর্ষ কোম্পানি। এ ছাড়া ৮ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে এনআরবি ব্যাংকের শেয়ার। গতকাল ঢাকা শেয়ারবাজারের সামনে বিক্ষোভ করেছেন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৩০০ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২০৪টি প্রতিষ্ঠানের মধ্যে ২৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৭৩টির এবং ৮টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৪ কোটি ২৫ লাখ টাকা।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র হত্যার ৩ মামলায় আ’লীগ নেতা চন্দন পালের জামিন নামঞ্জুর

কৃষি জমির মাটি কাটার অপরাধে কালীগঞ্জে ভ্রাম্যমানের আদালতের মাধ্যমে জরিমানা

সাতক্ষীরা দেবহাটায় রত্নগর্ভা মা ও কৃতি সন্তানদের সন্মাননা প্রদান

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন

আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ না করেই টিআইবি রিপোর্ট : তথ্য প্রতিমন্ত্রী

‘ফাস্টেস্ট টু ইউনিকর্ন অ্যাওয়ার্ড’ পেল নগদ

নলছিটিতে “প্রানের টানে রক্তদান” সেচ্ছাসেবী সংগঠনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রবি ডেটাথন ৩.০ চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত

দিনাজপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সত্য লিখলে পত্রিকা বন্ধ করে দেওয়া হয়: ডিইউজে’র বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ