শনিবার , ১ জুন ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

স্মার্ট বাংলাদেশ গড়তে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অপরিসীম

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জুন ১, ২০২৪ ১১:৩১ অপরাহ্ণ

পাভেল ইসলাম মিমুল, রাজশাহী : “২০৪১ সালের মধ্যে স্মার্ট,উন্নত ও আধুনিক বাংলাদেশ গড়তে হলে প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

শনিবার (০১ জুন) সকালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) হল রুমে অনুষ্ঠিত ইনোভেশন টিম এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে আয়োজিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও মূখ্য আলোচকের বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন এই আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন,“আমাদেরকে দেশের জন্য গ্রাজুয়েট তৈরীর পাশাপাশি গ্লোবাল গ্রাজুয়েট তৈরী করতে হবে। এর ফলে বিশ্বব্যাপী মানবকল্যাণে অবদান রাখতে পারবে আমাদের গ্রাজুয়েটগণ।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইউজিসি‘র সচিব ড. ফেরদৌস জামান বলেন,“আমি আশা করি দেশের সকল নাগরিককে স্মার্ট সুবিধার আওতায় আনতে রুয়েট অগ্রণী ভূমিকা পালন করবে।

দিনব্যাপী আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক,গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক এবং ইনোভেশন অফিসার অধ্যাপক ড. মো. ফারুক হোসেন।

প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি‘র রিসার্চ সাপোর্ট এন্ড পাবলিকেশন ডিভিশনের অতিরিক্ত পরিচালক মো. শাহীন সিরাজ ও ইউজিসি‘র ইনোভেশন টিমের ফোকাল পয়েন্ট দ্বিজেন্দ্র চন্দ্র দাস।

এতে বিভিন্ন অনুষদের ডীন,সকল পরিচালক,রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান,দপ্তর ও শাখা প্রধানগণ,হল প্রভোস্ট, এপিএ সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির ফোকাল পয়েন্ট ও বিকল্প ফোকাল পয়েন্টগণ প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

আলফাডাঙ্গায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দর সৌজন্য সাক্ষাৎ

কেক কেটে আনন্দমুখর পরিবেশে তুবা’র ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দুই মামলায় আমীর খসরুর জামিন শুনানি আজ

পশুপ্রেমের গল্পে হিরণের নতুন সিনেমা ‌‘দ্য পাপ্পি’

মহিপুরে বসতবাড়িতে ডাকাতি, স্বর্ণ ও নগদ অর্থ লুট

রাজপথে তারুণ্যের বিপ্লবে ফ্যাসিবাদের পতন ঘটাতে হবে: নুর

ঢাকায় ফিরলেন পিটার হাস

ঝিনাইদহে ঈদুল আজহা উপলক্ষে অসহায় পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরন

নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে শরীয়তপুরে ক্যাবের মানববন্ধন

জামায়াতের নিবন্ধন বাতিলই থাকবে : আপিল বিভাগ