শুক্রবার , ২৫ অক্টোবর ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

আত্মহত্যা প্রতিরোধে ঝিনাইদহ আনসার ও ভিডিপির মতবিনিমিয় সভা

প্রতিবেদক
বার্তা প্রবাহ
অক্টোবর ২৫, ২০২৪ ১১:১৭ পূর্বাহ্ণ

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ : আত্মহত্যা প্রবণতার দিক থেকে দেশের অন্যতম জেলা ঝিনাইদহ। বিগত ২০১০ সাল থেকে শুরু ২০২৪ সাল পর্যন্ত ঝিনাইদহ জেলায় আত্মহত্যা করেছেন তিন হাজারেরও বেশি । বিগত ১৪ বছরে শুধু আত্মহত্যা চেষ্টা করেছেন ২৬ হাজারেরও বেশি মানুষ । একটি জেলায় এত বেশি মানুষের অত্মহননের পথ বেছে নেওয়া শুধু চিন্তারই বিষয় নয় বরং বেশ উদ্বেগের। এরই ধারাবাহিতকায় আত্মহত্যা প্রতিরোধে ঝিনাইদহ জেলা আনসার ও ভিডিপি ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন পদবীর ভাতাভোগী সদস্যদের নিয়ে আত্মহত্যা প্রতিরোধের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ শহরের জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, ও ঝিনাইদহ জেলার আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ মিজানুর রহমান,পিভিএম। অনুষ্ঠানে জেলা কমান্ড্যান্ট বলেন, সবচেয়ে বেশি আত্মহত্যা প্রবণ হিসেবে দেশের অন্যতম জেলা ঝিনাইদহ। এই জেলার আত্মহত্যার বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগজনক। তাই আত্মহত্যার প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে সকলকে । এছাড়াও আত্মহত্যা প্রতিরোধে সামাজিক ভাবে নতুন উদ্দ্যোগ নিতে হবে। এ ছাড়াও জেলা কমান্ড্যান্ট মোঃ মিজানুর রহমান,পিভিএম বলেন বিভিন্ন প্রকার সামাজিক অপরাধ যেমন মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং , ধর্ষণ প্রতিরোধে আনসার ও ভিডিপি সদস্যদের ভ‚মিকা ও করণীয় বিষয়ে বিশেষভাবে আলোকপাত করেন। এ বিষয়ে, জেলা কমান্ড্যান্ট মোঃ মিজানুর রহমান বলেন, ঝিনাইদহ জেলার আত্মহত্যার হার বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়ন ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে কাজ করে যাবে। অনুষ্ঠানে সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রোকন উদ্দীন, উপজেলা প্রশিক্ষক ও প্রশিক্ষিকা ছাড়াও বিভিন্ন পদবীর ভাতাভোগী আনসার কমান্ডার দলনেতা উপস্থিত ছিলেন মতবিনিময় সভায়।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

শরীয়তপুরে বিএনপি ও যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরে কিশোরীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কারাতে প্রশিক্ষণের উদ্বোধন

ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র

হরিনাকুন্ডুতে বার্তা প্রবাহ’র স্টাফ রিপোর্টার রিপনের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ডেমরা থানা জিয়া মঞ্চের কমিটি ঘোষণা

আলফাডাঙায় পৌর কৃষক দল নেতা খুন, সন্দেহভাজন স্ত্রী গ্রেফতার

কমিশন রাজনৈতিক দলগুলোর মতানৈক্য, অনিশ্চয়তায় জুলাই সনদ বাস্তবায়ন

ঝালকাঠির স্বর্নপদক জয়ী মিথিলার লক্ষ্য এবার কারাতে বিশ্ব জয়

ট্রাম্পের দ্বিতীয় ১০০ দিন : ট্রাম্পের জন্য শুরু হচ্ছে আসল চ্যালেঞ্জ

ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে হাসপাতালে হামলা- বিএনপি সভাপতি লাঞ্ছিত