সোমবার , ১১ ডিসেম্বর ২০২৩ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

কল্যাণ পার্টি থেকে ইবরাহিমকে বহিষ্কার নতুন কমিটি গঠন

প্রতিবেদক
বার্তা প্রবাহ
ডিসেম্বর ১১, ২০২৩ ১০:৫২ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহিমকে ‘বাংলাদেশ কল্যাণ পার্টি’র চেয়ারম্যান পদ থেকে বহিষ্কার করে নতুন কমিটি গঠন করা হয়েছে। দলের ভাইস চেয়ারম্যান শামছুদ্দিন পারভেজকে নতুন কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিব মুহাম্মদ আবু হানিফকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে। ৪১ সদস্য বিশিষ্ট কল্যাণ পার্টির নতুন কমিটিতে পাঁচজন ভাইস চেয়ারম্যান, একজন অতিরিক্ত মহাসচিব, আটজন যুগ্ম মহাসচিব, ছয়জন সহকারী মহাসচিব ও ১৯ জন সদস্য করা হয়েছে। নতুন কল্যাণ পার্টি বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা ১২ দলীয় জোটের সঙ্গে রাজপথে থাকবে। গতকাল দলটির নতুন কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামছুদ্দিন পারভেজ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, দলের নির্বাহী কমিটির অধিকাংশের মতামতকে তোয়াক্কা না করে অফিস নোটিস ছাড়া যুক্তফ্রন্ট নামে নির্বাচনি জোটে যোগদান করায় দলের দুই-তৃতীয়াংশ সদস্যের সিদ্ধান্ত অনুযায়ী মেজর জেনারেল (অব.) সৈয়দ মো. ইবরাহিম বীরপ্রতীককে বাংলাদেশ কল্যাণ পার্টির সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া দলের নির্বাহী কমিটির সদস্যদের সমন্বয়ে বাংলাদেশ কল্যাণ পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়। পরবর্তীতে পুনর্গঠিত নির্বাহী কমিটির সর্বসম্মত সিদ্ধান্তক্রমে দলীয় নীতি নৈতিকতা ও আদর্শকে উপেক্ষা করে ব্যক্তিগত লোভ ও স্বার্থসিদ্ধির জন্য যুক্তফ্রন্ট গঠন করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ায় পার্টির সাবেক চেয়ারম্যানকে প্ররোচিত করায় পার্টির সাবেক মহাসচিব আবদুল আউয়াল মামুন এবং সাবেক অতিরিক্ত মহাসচিব আবদুল্লাহ আল হাসান সাকিবকেও পার্টি থেকে স্থায়ী বহিষ্কার করা হয়।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

নানা আয়োজনে বার্তা প্রবাহর ২১ বছরে পদার্পণ দিবস উদযাপিত

রঙ আসতে শুরু করেছে দিনাজপুরের লিচুতে, বাজারে আসবে ১০-১৫ দিনের মধ্যে

শহীদ বুদ্ধিজীবী দিবসে দারুসসালাম থানা আওয়ামিলীগ নেতৃবৃন্দের শ্রদ্ধাঞ্জলি

ঈদুল আযহায় কোরবানির পশুর কোন সংকট হবে না: প্রাণিসম্পদ মন্ত্রী

এক মাস চিনি না খেলে কী কী লাভ হবে শরীরের?

দৈনিক সিরাজগঞ্জ খবরের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মাসুমের সাথে সাংবাদিকদের মতবিনিময়

কেরানীগঞ্জে আল মুজাহিদ বহুমুখী সমবায়’র জবরদখল নেপথ্যে স্থানীয় প্রশাসনসহ নয়াহোতা

রাজশাহীতে চতুর্থ ধাপে ষষ্ঠ উপজেলা নির্বাচনে বাঘা ও চারঘাট উপজেলার প্রার্থীদের প্রতীক বরাদ্দ

মিরসরাইয়ে ব্র্যাক ব্যাংকে প্রবাসী পরিবার একাউন্ট’র সুবিধা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত