বুধবার , ২২ মে ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

উপজেলা নির্বাচন: শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলায় নতুন মুখ

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ২২, ২০২৪ ১২:৩৫ অপরাহ্ণ

মো. কাওসার, গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি: শরীয়তপুরে উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে ‘ঘোড়া’ প্রতীকে শরীয়তপুর সদর উপজেলায় বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. কামরুজ্জামান আকন্দ (উজ্জল)।
জাজিরা উপজেলায় বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ‘মোটরসাইকেল’ প্রতীকের প্রার্থী মোহাম্মদ ইদ্রিস ফরাজী।

মঙ্গলবার (২১ মে) রাতে ভোটগণনা শেষে এই দুই উপজেলার ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুদ্দিন গিয়াস।

শরীয়তপুর জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, শরীয়তপুর সদর উপজেলায় মোট ভোটার ছিলেন, ১ লাখ ৯২ হাজার ৭১৮ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচ জন প্রার্থী, ভাইস- চেয়ারম্যান পদে দুই জন ও নারী ভাইস-চেয়ারম্যান পদে দুই জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ৭০টি কেন্দ্রর ৫০১টি কক্ষে ভোটগ্রহণ করা হয়। ভোটগণনা শেষে দেখা যায়, ‘ঘোড়া’ প্রতীকের প্রার্থী মো. কামরুজ্জামান আকন্দ (উজ্জল) ৪১ হাজার ৫৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘মোটরসাইকেল’ প্রতীকের প্রার্থী মো. নূরুল আমিন কোতোয়াল পেয়েছেন ১৭ হাজার ২৬৭ ভোট। আর মো. বিল্লাল হোসেন দিপু মিয়া ‘আনারস’ প্রতীকে ৩৯৬৭ ভোট পেয়ে ৩য় হয়েছেন।
এছাড়াও ভাইস-চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ৩৯৬৪৯ ভোট পেয়ে ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে সামিনা ইয়াছমিন ৩৯৮৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।

জাজিরা উপজেলায় মোট ভোটার ছিলেন, ১ লাখ ৭৮ হাজার ১৮০ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচ জন, ভাইস-চেয়ারম্যান পদে চার জন এবং নারী ভাইস-চেয়ারম্যান পদে চার জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ৬৫টি কেন্দ্রর ৪৬২টি কক্ষে ভোটগ্রহণ হয়। নির্বাচনে ‘মোটরসাইকেল’ প্রতীকের প্রার্থী মোহাম্মদ ইদ্রিস ফরাজী ৪৭ হাজার ৮৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ঘোড়া’ প্রতীকের এস এম আমিনুল ইসলাম রতন পেয়েছেন ৩৩ হাজার ১৫৩ ভোট। আর নান্নু মিয়া ‘আনারস’ প্রতীকে ৩৯৬৭ ভোট পেয়ে ৩য় হয়েছেন।
এছাড়াও ভাইস-চেয়ারম্যান মহব্বত খান ৪১৭৮২ ভোট পেয়ে ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে রেখা আক্তার ৩৩৪০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুদ্দিন গিয়াস বলেন, শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলা পরিষদ নির্বাচন দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অবাধ ও সুষ্ঠুভাবে হয়েছে। নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত