রবিবার , ১৯ জানুয়ারি ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

কালীগঞ্জে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আটক-৩; মোটরসাইকেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জানুয়ারি ১৯, ২০২৫ ১০:৩২ পূর্বাহ্ণ

আল মমিনুর রহমান লিংকন : ঝিনাইদহের কালীগঞ্জে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের নিকট থেকে চাউনিজ কুড়াল ও লোহার রড উদ্ধার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বারবাজার ফাড়ি পুলিশ ঘোপপাড়া নামক সড়কে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃত ডাকাত দলের সদস্যরা হলো-ঝিনাইদহের হামদহ পুলিশ লাইন পাড়ার রনি বিশ্বাস (২২), বিসিক শিল্প নগরী এলাকার জনি মন্ডল (২৫) ও পোড়াহাটি গ্রামের আকাশ শেখ (২১)। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলার বাদী বারবাজার ফাড়ির ইনচার্জ জাকারিয়া মাসুদ,,, এজাহারে উল্লেখ করেছেন, ওইদিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন একদল ডাকাত অস্ত্রসস্ত্র নিয়ে সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন
খবর পেয়ে তিনিসহ পুলিশ ফোর্স সাথে নিয়ে ঘোপপাড়া নামক সড়কে অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের কয়েকজন সদস্য পালিয়ে গেলেও ৩ জন ডাকাতকে হাতে নাতে ধরে ফেলেন। এসময় তাদের নিকট থেকে একটি চাইনিজ কুড়াল ও লোহার রড উদ্ধারসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃতদের রাতেই কালীগঞ্জ থানাতে সোপর্দ্দ করা হয়।

এ ঘটনায় আটক ৩ জন সহ অজ্ঞাত আরো ৩/৪ জনের নামে থানাতে একটি মামলা দায়ের করা হয়েছে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, পুলিশের অভিযানে ৩ জন ডাকাতকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে বাকীদেরকেও আটকের চেষ্টা চলছে বলেও তিনি যোগ করেন।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

সিকিমে বাংলাদেশি পর্যটকদের নতুন অভিজ্ঞতা দেবে তাজ গুরাস কুটির

ভোলা শিবপুরে ভাইয়ের হাতে ভাই খুন, আটক-২

পরিবহন খাতে বেপরোয়া চাঁদাবাজির নেতৃত্বে ছিলেন শাজাহান খান

ঘর তোলার যায়গা নেই, মামা বাড়ির পুকুরে মাচাতেই আশ্রয় মিনারা বেগমের

নলছিটিতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও কৃষকদের মাঝে বীজ বিতরণ

মেহেরা রশিদ ফাউন্ডেশনের কমিটি গঠন, জাহিদ চেয়ারম্যান তানিয়া নাছরিন মহাসচিব

টঙ্গী পশ্চিম থানার ব্যারাক থেকে এসআই মিল্টন কুন্ডুর ঝুলন্ত লাশ উদ্ধার

ঝালকাঠিতে অজ্ঞাত যুবককে কুপিয়ে হত্যা, বাগান থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার

ডিএনসিসি সবসময় বনানী সম্প্রদায়ের পাশে থাকবে : মোঃ আতিকুল ইসলাম

১৬ গুণী ও কীর্তিমানকে ঢাকায় সম্মাণনা