মো: লুৎফর রহমান, হিলি (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হিলিতে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ আক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে এ এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলতুতমিশ আকন্দ,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক অমিত রায়, উপজেলা ভুমি সহকারী কমিশনার ও পৌর প্রশাসক লায়লা ইয়াসমিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাসুদ রানা,হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু,এসআই হামিদসহ আরো অনেকে।
উপজেলার ৪ হাজার ৮শ ৬৮ কিশোরীকে এইচপিভি টিকা দেওয়া হবে প্রথম ১০ দিন বিভিন্ন স্কুলে (১০ থেকে ১৪ বছর বয়সী) ৫ম থেকে ৯ম শ্রেনীর কিশোরীদের এসব টিকা দেওয়া হবে এবং ৯৬টি কেন্দ্রের মাধ্যমেও টিকাদান কর্মসূচি চলবে।



















