সোমবার , ২৭ নভেম্বর ২০২৩ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

আবারো দেশ সেরা নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ

প্রতিবেদক
বার্তা প্রবাহ
নভেম্বর ২৭, ২০২৩ ১:০০ অপরাহ্ণ

আল আমিন মুন্সী, নরসিংদী : এইচএসসি পরীক্ষার ফলাফলে আবারো দেশ সেরা রেজাল্ট করেছে নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ। সকালে রেজাল্ট ঘোষণার পর থেকে আনন্দে ও উচ্ছ্বাসে ফেটে পড়েন কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। আনন্দে নেচে গেয়ে দেশ সেরা ফলাফল উদযাপন করেন শিক্ষক শিক্ষার্থীরা। এবছর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান শাখায় ৬৭৩ জন, ব্যবসায় শিক্ষা শাখায় ১৬৬ জন এবং মানবিক শাখায় ২৬০ জন সর্বমোট ১০৯৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। শতভাগ পাসসহ বিজ্ঞান শাখায় ৬৬৬ জন, ব্যবসায় শিক্ষা শাখায় ১৫৭ জন ও মানবিক শাখায় ২২৪ জন সর্বমোট ১০৪৭ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। কলেজের এই ধারাবাহিক সাফল্যের জন্য শিক্ষক ও অভিভাবকদের একান্ত প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা জানান কলেজের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান তিনি। উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে দূর্ভাগ্যবশত মানবিক শাখার একজন মেধাবী শিক্ষার্থী ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে আসার সময় পথিমধ্যে ট্রেনের ধাক্কায় আঘাতপ্রাপ্ত হয়ে দূর্ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। তিনি অকৃতকার্য হলেও জিপিএ-৫ পেয়েছেন তিনি বলেন, অধ্যক্ষ মাহমুদুল হাসান রমি।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নাজিরপুরে মানববন্ধন

৯ বছর পর কুয়াকাটায় বসছে পর্যটন কার্নিভাল

শেরপুরে ঝড়ের তাণ্ডবে কলা চাষিদের মাথায় হাত

ভোলা সদর উপজেলা নির্বাচন হবে একটি মডেল : ইসি হাবিব

গোপন গুদামে শুল্কমুক্ত মদ মজুত, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

প্রেসিডেন্ট হলে ‘বাইডেন নীতিতে’ হাঁটবো না: ফক্স নিউজকে হ্যারিস

শাহজাদপুরে ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ছিনতাই

আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে শরীয়তপুরে সিসিএসের মানববন্ধন

যারা নির্বাচন পেছাতে চায়, তারা বিএনপির জয়যাত্রা রোধ করতে চায় : প্রিন্স

পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে কমনওয়েলথ মহাসচিবের অভিনন্দন