সোমবার , ১ জুলাই ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

গৌরবময় ২০ বছরে বার্তা প্রবাহ

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জুলাই ১, ২০২৪ ১১:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : গৌরবময় ২০ বছরে পদার্পন করলো জাতীয় পাক্ষিক পত্রিকা বার্তা প্রবাহ। আজ ১লা জুলাই সোমবার বিকাল ০৪:০০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আনন্দঘন পরিবেশে পালিত হলো বার্তা প্রবাহ পত্রিকার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বার্তা প্রবাহ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ মনির হোসেন কাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত আনন্দ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম. মোজাম্মেল হক এম.পি ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) মোঃ সালাহ উদ্দিন মিয়াজী, দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাধারন সম্পাদক শ্যামল দত্ত, বিশিষ্ট রাজনীতিবিদ ও সংগঠক এ্যাড. শাহিদা রহমান রিংকু, দ্যা সাউথ এশিয়ান টাইমসের সম্পাদক দীপক কুমার আচার্য্য।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ঢাকা সার-এডিটরস কাউন্সিলের সভাপতি মুক্তাদির অনিক, সাধারন সম্পাদক জাওহার ইকবাল খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি মানিক লাল ঘোষ সহ সিনিয়র সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাব, বিএফইউজে, ডিইউজে, ডিএসইসি, ওজাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্য ও নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সারাদেশ থেকে আগত সাংবাদিকদের নিয়ে প্রথম পর্বে অনুষ্ঠিত হয় প্রতিনিধি সম্মেলন।

কেক কেটে ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সহ আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। ফুলের শুভেচ্ছা জানানো হয় ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের আগত নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের। অনুষ্ঠানে আগত সকলের জন্য বার্তা প্রবাহ পরিবারের পক্ষ থেকে ছিল বিভিন্ন প্রকার পুরুস্কার।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

দর্শক আনন্দ পেলেই আমার পরিশ্রম সার্থক: উত্তম অধিকারী

ফল উৎসব নয় এ যেন ফুল উৎসব : এ্যাড. শাহিদা রহমান রিংকু

ডিএনসিসি সবসময় বনানী সম্প্রদায়ের পাশে থাকবে : মোঃ আতিকুল ইসলাম

কালীগঞ্জে ডেভিল হান্ট অপারেশনে রাতভর পুলিশি অভিযান, তিন দিনে গ্রেফতার-১৩

মহেশপুরের নবাগত ইউএনও খাদিজা খাতুনকে ফুলের শুভেচ্ছা জানালেন বিদায়ী ইউএনও

বেতারের সঙ্গীত শিল্পী (পল্লীগীতি) হিসেবে মনোনীত হলেন অ্যাড. জুয়েল

সমাজসেবায় বিটিএসএফ সম্মাননায় ভূষিত হলেন কুমিল্লার কৃতি সন্তান মোঃ মনিরুজ্জামান

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক নার্স দিবস পালন

৫ দিনের রিমান্ডে বিএনপি নেতা আলাল

ভারত গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিমের