শুক্রবার , ২৪ মে ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

শাহজাদপুরে ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ছিনতাই

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ২৪, ২০২৪ ৩:৫১ অপরাহ্ণ

নয়ন আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌর এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সংলগ্ন মেসার্স সরকার এন্টারপ্রাইজের সামনে ‘৭১ টিভি’র বেলকুচি প্রতিনিধি, ‘সময়ের কন্ঠস্বর’ এর সিরাজগঞ্জ প্রতিনিধি ও ‘দৈনিক আমার সংবাদ’ এর বেলকুচি প্রতিনিধি উজ্জ্বল অধিকারীর ওপর শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শিবু এবং পৌর এলাকার ইসলামপুর (রাজবাড়ী) মহল্লার সোহেল আকন্দ ও সংরক্ষিত মহিলা আসনের ওয়ার্ড কাউন্সিলর সিলভিয়া পারভীন মিঠুর ছেলে নীরবের নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে। এসময় সাংবাদিক উজ্জ্বল অধিকারী ও তার সাথে থাকা অতুল কুমার হলদারকে (৩৮) বেধড়ক মারপিট করে এবং সাংবাদিক উজ্জ্বলের এ্যান্ডুয়েড মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। এদিন রাতেই সাংবাদিক উজ্জ্বল অধিকারী বাদী হয়ে শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শিবুরসহ ১১ জন নামীয় ও অজ্ঞাত আরও ৭/৮ জনকে আসামি করে শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতার হয়নি কেউ!

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে দরকারি কাজে শাহজাদপুর পৌর এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন মেসার্স সরকার এন্টারপ্রাইজের সামনে অতুল কুমার হলদারকে নিয়ে অবস্থান করছিলেন ৭১ টিভির বেলকুচি প্রতিনিধি উজ্জ্বল অধিকারী। এ সময় শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শিবু এবং পৌর এলাকার ইসলামপুর (রাজবাড়ী) মহল্লার সোহেল আকন্দ ও সংরক্ষিত মহিলা আসনের ওয়ার্ড কাউন্সিলর সিলভিয়া পারভীন মিঠুর ছেলে নীরবের নেতৃত্বে ইয়ামিন (২৫), নাহিদ (২৫), সায়েম (২৯), সুমন (২৪), হৃদয় (২৬), শিহাব (২৮), রবিন (৩০), চঞ্চল (২৮) ও কাঞ্চন (৩২) সহ অজ্ঞাত আরও ৭/৮ জনের সংবদ্ধ একটি দল দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সেখানে এসে ৭১টিভির সাংবাদিক উজ্জ্বল অধিকারীকে হুমকি দেয়। উজ্জ্বল এর প্রতিবাদ করলে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে এলোপাথাড়িভাবে তাকে ও অতুলকে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় সন্ত্রাসী ওই দল সাংবাদিক উজ্জ্বলের মোবাইল ফোন কেড়ে নেয়।
সাংবাদিক উজ্জ্বল অধিকারী তার ওপর হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন।

খবর পেয়ে তাৎক্ষণিক সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মোঃ কামরুজ্জামান, থানার ওসি আসলাম হোসেন, গোয়েন্দা বিভাগের কর্মকর্তাসহ স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে ছুঁটে যান এবং ৭১ টিভির আহত সাংবাদিক উজ্জ্বল অধিকারীর সার্বিক খোঁজ খবর নেন।

স্থানীয় সাংবাদিকরা ন্যাক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসামীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।

এ বিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মোঃ কামরুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত